advertisement

নদীয়ার নবদ্বীপে কোটি টাকার জমি হাতাতে দু-লক্ষ টাকায় তৈরি জাল নথি! হাতেনাতে ধরা, গ্রেফতার

Last Updated:

জানা যাচ্ছে, ওই অভিযুক্ত কৃষ্ণনগর মিউনিসিপালিটির নামে মৃত্যু শংসাপত্র এবং মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের নামে জাল ওয়ারিশন তৈরি করেন।

দু-লক্ষ টাকায় তৈরি জাল নথি
দু-লক্ষ টাকায় তৈরি জাল নথি
রঞ্জিত সরকার, নদিয়া: নদিয়ার নবদ্বীপে ভূমি ও ভূমি সংস্কার দফতরে জাল নথি জমা দিয়ে মিউটেশন করানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন অসীম নাথ নামে এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, বুধবার নবদ্বীপ ব্লক অফিস সংলগ্ন বিএলআরও দফতরে মিউটেশন হিয়ারিং চলছিল। সেই সময় অসীম নাথ নামে এক মাঝবয়সী ব্যক্তি ওয়ারিশন সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট জমা দেন। নথি যাচাই করতে গিয়ে আধিকারিকদের সন্দেহ হয়। খতিয়ে দেখে জানা যায়, জমা দেওয়া ডেথ সার্টিফিকেট ও ওয়ারিশন সার্টিফিকেট—দুটিই জাল। বিএলআরও অফিস সূত্রে খবর, যে সম্পত্তির জন্য মিউটেশন আবেদন করা হয়েছিল তার নমিনি ছিল নবদ্বীপ মিউনিসিপালিটি। অথচ অভিযুক্ত কৃষ্ণনগর মিউনিসিপালিটির নাম করে জাল ডেথ সার্টিফিকেট এবং মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের নামে জাল ওয়ারিশন সার্টিফিকেট তৈরি করেন। সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। অভিযুক্ত অসীম নাথ দাবি করেছেন, তিনি দু’লক্ষ টাকার বিনিময়ে এক ব্যক্তির মাধ্যমে নথিগুলি তৈরি করিয়েছেন।
advertisement
advertisement
বুধবারই গ্রেফতার করা হয় অসীম নাথকে। বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাঁকে আদালতে পাঠায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
নদীয়ার নবদ্বীপে কোটি টাকার জমি হাতাতে দু-লক্ষ টাকায় তৈরি জাল নথি! হাতেনাতে ধরা, গ্রেফতার
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
  • দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে !

  • শীতের আমেজ ক্রমশ কমবে

  • উত্তরবঙ্গে উইকেন্ডে সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement