advertisement

Sudipa Chatterjee : ‘ওরে ভালোবাসা কি কখনও কমে রে?’ পুজোর আগে অভিমানী কিশোরকে লিখলেন সুদীপা

Last Updated:

একজনের ভারী অনুযোগ সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) প্রতি ৷ তার সঙ্গেই আলাপ করিয়ে দিলেন সঞ্চালিকা ৷

কলকাতা : একজনের ভারী অনুযোগ সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) প্রতি ৷ তার সঙ্গেই আলাপ করিয়ে দিলেন সঞ্চালিকা ৷ নেটিজেনদের দরবারে হাজির করলেন সোমনাথের ছবি ৷ তবে এ ছবি প্রায় ৮-৯ বছরের পুরনো ৷
সুদীপাদের বাড়িতে দুর্গাপুজোয় প্রতি বছর আসত সোমনাথ ৷ ঢাকিভাইদের সঙ্গে কাঁসরে যোগ্য সঙ্গত দেবে বলে ৷ এখন আর সে আসে না ৷ তবে সুদীপার স্পষ্ট মনে আছে ছোট্ট সোমনাথের কথা ৷
কাঁসর বাজানোর পাশাপাশি আরও কত যে কাজ থাকত সোমনাথের ! সেই কাজগুলো ওকে করতেই হত ৷ অষ্টমীর আসরে সে কবিতা বলত ৷ বাড়ির খুদেদের সঙ্গে তাল মিলিয়ে দুষ্টুমি করত ৷ সুযোগ পেলেই ফাঁকা মাইক্রোফোনে গান জুড়ে দিত ৷
advertisement
advertisement
আর যেটা করত, কাঁসর লুকিয়ে ফেলত ৷ কারণ সে নিজেই কাঁসর বাজানোর সুযোগ পেত না ৷ কে টানাটানি করতেন কাঁসর নিয়ে ? স্বয়ং গৃহকর্ত্রী সুদীপা! খুদের সঙ্গে দুষ্টুমিতে সুদীপার মনের বয়সও কমে যেত অনেকটা ৷ সুদীপাকে হাসিমুখেই কাঁসর দিয়ে দিত সে ৷ শেষ বার অবশ্য মৃদু অনুযোগ করে গিয়েছিল ৷ সুদীপাকে জড়িয়ে ধরে বলেছিল, “তুমি তোমার নিজের কাঁসর কিনে রাখতে পারো না?”
advertisement
এর পর চট্টোপাধ্যায় পরিবারে মা এসেছেন ৷ কিন্তু সোমনাথের আর আসা হয় না ৷ সুদীপা জানিয়েছেন, সোমনাথের পড়াশোনার চাপ অনেক বেড়ে গিয়েছে ৷ তা ছাড়া, তার ভারী লজ্জাও করে ৷ এদিকে সুদীপা প্রতি বছরই সোমনথের অপেক্ষায় থাকেন শারদোৎসবে ৷ এ বারও অপেক্ষা করেই আছেন ৷ বলেছেন, সোমনাথ পড়াশোনায় খুব ভাল ৷ ‘দারুণ’ বললেও নাকি কম বলা হয়! তিনি জানেন না, এ বছর সোমনাথের লজ্জা ভাঙবে  কি না ! তবে এ বার এলে কেউ আর তাঁর কাঁসর কাড়বে না ৷ নিজেই জানিয়েছেন সুদীপা ৷ কারণ চারখানা কাঁসর তিনি কিনেছেন ৷ তাই এ বছর তাঁর আর সোমনাথ দু’জনের হাতেই কাঁসরবাদ্যি অবিরত থাকার আশ্বাস ৷
advertisement
প্রকাশ্যেই সোমনাথকে আশ্বাস দিয়েছেন সুদীপা ৷ তিনি আর কাঁসর কেড়ে নেবেন না ৷ শুধু সোমনাথের প্রতি তাঁর আব্দার, ‘‘ আয় না রে সোনা ? কতদিন তোকে দেখিনি!” সুদীপা লিখেছেন, সোমনাথের ধারণা, আদিদেবের মা হওয়ার পর তার প্রতি সুদীপার ভালবাসা কমে গিয়েছে ৷ তাই কিশোরমতিকে বলেছেন, “ওরে ভালোবাসা কি কখনও কমে রে ? বাড়ে..আয়! এবার দুজনে মিলে কাঁসর বাজাবো?”
advertisement
মা আসছেন যে ! পুজোর বাকি মাত্র ৩৮ দিন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee : ‘ওরে ভালোবাসা কি কখনও কমে রে?’ পুজোর আগে অভিমানী কিশোরকে লিখলেন সুদীপা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement