advertisement

বাহুর জোরে, ১০ দিনে ১০০০ কোটি !

Last Updated:

দশ দিনেই হাজার কোটি ঝুলিতে ভরে ফেলল বাহুবলি ২ ৷ এত দ্রুত সাফল্যেকে নিজের পকেটে পুড়ে নিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে এই ছবি নতুন এক ইতিহাস গড়ে ফেলল ৷

#মুম্বই: দশ দিনেই হাজার কোটি ঝুলিতে ভরে ফেলল বাহুবলি ২ ৷ এত দ্রুত সাফল্যেকে নিজের পকেটে পুড়ে নিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে এই ছবি নতুন এক ইতিহাস গড়ে ফেলল ৷ আর এই খবর পেতেই বাহুবলির পুরোট টিম ধন্যবাদ জানাল বিশ্বের সমস্ত বাহুবলি প্রেমি মানুষকে ৷
সলমন, শাহরুখ, আমিরকে সোজা চ্যালেঞ্জ ৷ বলিউডের তাবড় ফিল্মমেকারদের হতবাক করে গোটা বিশ্বে দারুণ গতিতে এগিয়ে চলেছে বাহুবলি ২ ৷ মুক্তির পর মাত্র চারদিনেই বাহুবলি ঝুলিতে ভরে ফেলেছে ৬০০ কোটি টাকা !
দুবছরেরও বেশি সময় ধরে একটাই প্রশ্নের উত্তর খুঁজছে দেশ ৷ অবশেষে সেই প্রশ্নের উত্তর মেলার মাহেন্দ্রক্ষণ ৷ একইসঙ্গে জানা যাবে মাহেশমতি সাম্রাজ্যের ভূত-ভবিষ্যত ৷
advertisement
advertisement
bolly
দেশজোড়া মানুষের অপেক্ষার অবসান ৷ শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক এস রাজা মৌলির ম্যাগনাম ওপাস বাহুবলি ২ ৷ সিনেমা বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমস্ত রেকর্ড ভেঙে নয়া নজির তৈরির পথে এগোচ্ছে বাহুবলি ২ ৷ এই প্রথম কোনও ভারতীয় ছবি যা মুক্তি পেয়েছে দেশের ৯ হাজারটি স্ক্রিনে ৷ তবে শুধু দেশেই নয়, দুবাই, আমেরিকাতেও বাহুবলি ২ নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ ইতিমধ্যেই দুবাই সেন্সর বোর্ডে উচ্চ প্রশংসা পেয়েছ বাহুবলি ২ !
advertisement
দঙ্গলকে পিছনে ফেলে এগিয়ে গেল বাহুবলি ৷ অগ্রিম বুকিংয়ে ‘দঙ্গল’-কে ছাপিয়ে রেকর্ড গড়ল বাহুবলি ২ ৷ শুধু ‘বুক মাই শো’ সাইট থেকে অগ্রিম বিক্রি হয়েছে ১০ লক্ষ টিকিট ৷
এত বড় বাজটের ছবি এর আগে দেখেনি ভারতীয় সিনেমা ৷ বাহুবলির প্রথম পর্ব তৈরিতে খরচ হয়েছিল ১৮০ কোটি টাকা ৷ কিন্তু ছবির রোজগার প্রায় সাড়ে তিন গুণ ৷ এখনও পর্যন্ত বাহুবলি ১-এর কালেকশন ৬৫০ কোটি টাকা ৷ এবারের খরচ ছাপিয়ে গিয়েছে ২৫০ কোটি ৷ মুক্তির আগেই বাহুবলি-২ এর উন্মাদনা দেখে বিজনেস অ্যানালিস্টদের ধারণা, প্রথম সপ্তাহেই উঠে আসবে বাহুবলি-২ বানানোর খরচ ৷
advertisement
সকাল থেকে দেশের যে সমস্ত ক্রিনে বাহুবলি ২ মুক্তি পেয়েছে, তার সবকটিই হাউসফুল ৷ বেশিরভাগ জায়গায় অ্যাডভান্স বুকিংয়েই প্রথম সপ্তাহের টিকিট শেষ ৷
অনেক আগেই কলকাতাতে শুরু হয়ে গিয়েছিল এই ছবির অ্যাডভ্যান্স বুকিং ৷ তবে দেশের অন্যান্য শহরে এর আগে থেকেই অগ্রিম বুকিংয়ের জন্য লম্বা লাইন ৷ দক্ষিণ ভারতে স্বাভাবিকভাবেই বাহুবলি নিয়ে তুমুল ঝড় উঠেছে ৷ প্রত্যেক সিনেমা হলের সামনেই লম্বা লাইন ৷ রিপোর্ট অনুযায়ী হায়দরাবাদে বুকিংয়ের লাইন ৩ কিমি ছাড়িয়ে যায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাহুর জোরে, ১০ দিনে ১০০০ কোটি !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement