কাজলকে নাকি বন্ধু ভাবতে অদ্ভুত লাগে শাহরুখের !
Last Updated:
শাহরুখ স্পষ্ট জানালেন, ‘ডিডিএলজে শুধু নয়, বাজিগর ছবি করার সময় থেকেই কাজলের সঙ্গে আমার দারুণ বন্ধুত্ব। সেই বন্ধুত্বকেই বাড়িয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। তবে পর্দায় আমরা দারুণ জুটি হলেও, রিয়েল লাইফে দুজনের সম্পর্ক খুবই কাঠ কাঠ। ফিল্মি অনুষ্ঠানে দেখা হলে, শুধুই শুভেচ্ছা বিনিময়।
#মুম্বই: যে জুটি নিয়ে বলিউডে স্পেকুলেশনের শেষ নেই, সেই জুটিই নিজেদেরকে নিয়ে ধন্দে। ধন্দ নাকি একটাই, পর্দায় শাহরুখ-কাজল ব্যাপক হলেও, রিয়েল লাইফে দু’জনের রসায়নটা খুব নাকি মেকি, কৃত্রিম ! কথাটা একেবারেই বলিউডের গুঞ্জন নয়, বরং এরকম উক্তি নিজেই করেছেন বলিউড বাদশা শাহরুখ খান । সম্প্রতি মুম্বইয়ে হয়ে গেল রোহিত শেট্টির নতুন ছবি দিলওয়ালের প্রোমোশন, এই প্রোমোশনেই শাহরুখ-কাজল রসায়ন নিয়ে শাহরুখের উক্তি চমকে দিল সবাইকে । তা শাহরুখ ঠিক কি বললেন?
শাহরুখ স্পষ্ট জানালেন, ‘ডিডিএলজে শুধু নয়, বাজিগর ছবি করার সময় থেকেই কাজলের সঙ্গে আমার দারুণ বন্ধুত্ব। সেই বন্ধুত্বকেই বাড়িয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। তবে পর্দায় আমরা দারুণ জুটি হলেও, রিয়েল লাইফে দুজনের সম্পর্ক খুবই কাঠ কাঠ। ফিল্মি অনুষ্ঠানে দেখা হলে, শুধুই শুভেচ্ছা বিনিময়। এর থেকে বেশি কথা কোনও সময়ই আমাদের মধ্যে হয় না ।’ কথায় কথায়, শাহরুখ আরও জানিয়েছেন, ‘আমি আর কাজল একসঙ্গে ছবি করি বা না করি, দু’জনেই দু’জনের কুশল প্রার্থনা করি। তাই এরকম একটা সম্পর্ককে শুধু বন্ধুত্ব নাম দেওয়া যায় না ।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 20, 2015 1:29 PM IST










