advertisement

দীপিকা আমায় ফোন করে না : শাহরুখ

Last Updated:

বড্ড অবাক হয়েছেন নাকি শাহরুখ খান ৷ ভাবতেই পারেননি দীপিকা পাড়ুকোন তাঁর সঙ্গে এরকম ব্যবহার করবেন ৷ তাই ‘দিলওয়ালে’ প্রোমোশনে এসে, দীপিকার প্রতি নিজের ক্ষোভ উগরে দিলেন শাহরুখ খান !

#মুম্বই: বড্ড অবাক হয়েছেন নাকি শাহরুখ খান ৷ ভাবতেই পারেননি দীপিকা পাড়ুকোন তাঁর সঙ্গে এরকম ব্যবহার করবেন ৷ তাই ‘দিলওয়ালে’ প্রোমোশনে এসে, দীপিকার প্রতি নিজের ক্ষোভ উগরে দিলেন শাহরুখ খান ! স্পষ্টই জানালেন, ‘আশা করেছিলাম দিলওয়ালে মুক্তির পর দীপিকা আমাকে একটা ফোন করবে৷ ভেবেছিলাম দীপিকাকে সঙ্গে নিয়ে দিলওয়ালে দেখব ৷ কিন্তু দীপিকা একেবারেই যোগাযোগ বন্ধ করে দিয়েছে !’
বক্স অফিসে একসঙ্গে মুক্তি পেয়েছে দীপিকার ‘বাজিরাও মস্তানি’ আর শাহরুখের ‘দিলওয়ালে’ ৷ বক্স অফিসের লড়াইয়ে জব্বর টক্কর এই দুই ছবির ৷ তার উপর ‘বাজিরাও মস্তানি’ ছবি নিয়ে শাহরুখের নেতিবাচক মন্তব্যে কিছুটা হলেও, ক্ষেপেছেন পরিচালক সঞ্জয়লীলা ৷ সেই রাগের সূত্র ধরেই নাকি দীপিকা আপাতত কথা বন্ধ করেছেন শাহরুখের সঙ্গে ৷ এমনটাই রটেছে গোটা বলিউড জুড়ে ৷ তবে, দীপিকাকে নিয়ে শাহরুখের এই মন্তব্যে দীপিকা কিছুই জানাননি ৷ মুচকি হেসে, ‘দিলওয়ালে’ শুধুই জানিয়েছেন শুভেচ্ছা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপিকা আমায় ফোন করে না : শাহরুখ
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement