advertisement

Soumitrisha Kundu: 'ছোটবেলা থেকে পর্দায় দেখেছি', দেবের নায়িকা হয়ে আবেগে ভাসছেন 'মিঠাই', কী বললেন

Last Updated:

Soumitrisha Kundu: সৌমিতৃষা জানান, প্রযোজক অতনু রায়চৌধুরি ফোন করে তাঁকে প্রধান ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে পর্দার 'মিঠাই'কে।

কলকাতা: জল্পনা ছিল বহু দিন ধরেই। অবশেষে তাতে শিলমোহর পড়ল। দেবের নায়িকা হতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু। ‘মিঠাই’ শেষের আগেই তাঁর ঝুলিতে নতুন কাজ।
নিউজ18 বাংলাকে সৌমিতৃষা জানান, প্রযোজক অতনু রায়চৌধুরি ফোন করে তাঁকে প্রধান ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে পর্দার ‘মিঠাই’কে। অতীতেও সৌমিতৃষার সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিজিৎ। অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে।
advertisement
advertisement
দেবের প্রতি সৌমিতৃষার ভাললাগার কথা কারও অজানা নয়। এ বার প্রিয় অভিনেতার বিপরীতে অভিনয়ের সুযোগ। শ্যুট শুরুর দিন গুনছেন অভিনেত্রী। তাঁর কথায়, “ছোটবেলা থেকে দেবদাকে পর্দায় দেখেছি। তখন দেখতাম নায়িকারা আঁচস উড়িয়ে আসছে। নাচগান করছে। এখন সেই ধরনের ছবি কম হয়। কিন্তু দেবদা, অভিজিৎদা আর অতনুদার সঙ্গে কাজ করে অনেক কিছু শেখার সুযোগ পাব। সেই অপেক্ষাতেই আছি।”
advertisement
১ জুন শেষ বার ‘মিঠাই’-এর শ্যুট করবেন সৌমিতৃষা। তার পর কয়েক দিন বিশ্রাম নিয়েই নতুন ছবির প্রস্তুতি শুরু। অগাস্ট থেকে শুরু শ্যুট। তিনি বললেন, “আমার প্রতি সকলে আস্থা রেখেছেন। তাই তাঁদের ভাল কাজ উপহার দিতেই হবে। নিজেকে সে ভাবে প্রস্তুত করব।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Soumitrisha Kundu: 'ছোটবেলা থেকে পর্দায় দেখেছি', দেবের নায়িকা হয়ে আবেগে ভাসছেন 'মিঠাই', কী বললেন
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement