advertisement

Sonakshi Sinha Pregnant: সদ্য বিয়ে হল, এখনই মা হতে চলেছেন সোনাক্ষী? স্বামীর সঙ্গে ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা

Last Updated:

পোলকা ডট পোশাকে অভিনেত্রীকে খুব সুন্দর লাগছিল। ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই মন্তব্য ভেসে আসে, "উনি কি সন্তানসম্ভবা?" ভক্তরা কৌতূহলী তাঁর চেহারার পরিবর্তন দেখেই। অনেক অভিনেত্রীকেই তাঁদের গর্ভাবস্থায় পোলকা ডট ডিজাইনের পোশাক পরতে দেখা গিয়েছে।

মা হতে চলেছেন সোনাক্ষী?
মা হতে চলেছেন সোনাক্ষী?
মুম্বই: বলিউডে গুঞ্জন, মা হতে চলেছেন সোনাক্ষী সিনহা? ঢিলেঢালা পোশাকে যেন স্পষ্ট হয়ে উঠেছিল স্ফীতোদর। তাতেই জল্পনা প্যাপারাৎজির। গত মাসেই সদ্য চার হাত এক হয়েছে সোনাক্ষী এবং জাহির ইকবালের। দীর্ঘ ৭ বছর প্রেমের সম্পর্কে থাকার পর দাম্পত্য শুরু করেছেন তাঁরা। এরই মধ্যে কি সুখবর দিতে চলেছেন নব দম্পতি?
সম্প্রতি এক ভিডিওতে একসঙ্গে ধরা দিলেন সোনাক্ষী এবং জহির। রেস্তোঁরা থেকে বেরিয়ে আসছেন জুটিতে, তখনই ক্যামেরাবন্দি হন মুম্বইয়ে। পোলকা ডট পোশাকে অভিনেত্রীকে খুব সুন্দর লাগছিল। ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই মন্তব্য ভেসে আসে, “উনি কি সন্তানসম্ভবা?” ভক্তরা কৌতূহলী তাঁর চেহারার পরিবর্তন দেখেই। অনেক অভিনেত্রীকেই তাঁদের গর্ভাবস্থায় পোলকা ডট ডিজাইনের পোশাক পরতে দেখা গিয়েছে। অনুষ্কা শর্মাও যখন অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন প্রথম, পোলকা ডট ছাপের পোশাকই পরেছিলেন। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি সোনাক্ষী বা জাহির।
advertisement
advertisement
advertisement
জাহিরকে বিয়ে করে পরম সুখে আছেন, এ কথা এক সাক্ষাৎকারে নিজের মুখেই জানিয়েছেন সোনাক্ষী। তাঁর কথায়, “জাহিরের কাছে আসতে পেরে মনে হয় নিজের বাড়ি এসেছি।” আরও জানান, তাঁরা বরাবরই ভাল বন্ধু ছিলেন। আরও আগে বিয়ে করেননি কেন তা-ই ভাবেন। ‘হীরামান্ডি’র অভিনেত্রী বলেন, “আমি অত্যন্ত খুশি কারণ, যার অপেক্ষা ছিল, তা-ই হয়েছে আমার জীবনে। যেখানে থাকার কথা ছিল সেখানেই আছি। এর চেয়ে ভাল আর কখনও ছিলাম না।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonakshi Sinha Pregnant: সদ্য বিয়ে হল, এখনই মা হতে চলেছেন সোনাক্ষী? স্বামীর সঙ্গে ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement