advertisement

Sohail Khan Seema Khan divorce: বিয়ের ২৪ বছর পর বিচ্ছেদ, ডিভোর্স ফাইল করলেন সলমনের ভাই সোহেল খান

Last Updated:

১৯৯৮ সালে বিয়ে হয় সোহেল ও সীমার

#মুম্বই: বিয়ের ২৪ বছর পর ছন্দপতন! বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন অভিনেতা সোহেল খান ও সীমা খান। শুক্রবার, সলমন খানের ভাই সোহেল ও সীমা ডিভোর্স ফাইল করেছেন। এদিন মুম্বইয় ফ্যামিলি কোর্ট থেকে বের হতে দেখা যায় দু'জনকে।
advertisement
advertisement
খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সোহেল খান ও সীমা সচদেব আজ,  শুক্রবার আদালতে গিয়েছিলেন। তাঁরা ডিভোর্স ফাইল করেছেন। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও দু'জনের মধ্যে কোনও তিক্ততা নেই! তাঁরা এখনও ভাল বন্ধু। যদিও বিবাহ বিচ্ছেদের বিষয়ে এখনও মুখ খোলেননি সোহেল ও সীমা।
১৯৯৮ সালে বিয়ে হয় সোহেল ও সীমার! দম্পতির দুই সন্তান নির্বাণ ও যোহান। ২০১৭ সালে প্রথম বলিউডের ইতি-উতি শোনা যায়, জুটির দাম্পত্যে চিড় ধরেছে! করণ জোহরের শো ' দ্য ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইফস'-এ দেখা যায়, সোহেল আর সীমা আলাদা রয়েছেন। দুই বাচ্চা মা ও বাবার কাছে ভাগভাগ করে থাকছে। পর্দায় এই ছবি দেখার পর জুটির বিচ্ছেদের গুঞ্জনে শিলমোহর পড়ে! স্পষ্ট হয়ে ওঠে, ভাঙনের মুখেই সোহেল-সীমার দাম্পত্য!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sohail Khan Seema Khan divorce: বিয়ের ২৪ বছর পর বিচ্ছেদ, ডিভোর্স ফাইল করলেন সলমনের ভাই সোহেল খান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement