advertisement

Singer KK Died: কেকে নেই? কী শোনা যাচ্ছে! কেন এমন হচ্ছে? কেকে-এর মৃত্যুর খবর পেয়ে বিহ্বল শিলাজিৎ

Last Updated:

Singer KK Died: শিলাজিতের আক্ষেপ, "বেঁচে থাকলে এ সব আরও শুনতে হবে যা বুঝতে পারছি। কিন্তু পারছি না যে আর! আমিও চলে গেলে ভাল হত। আর এ ভাবে প্রায় গান গাইতে গাইতেই চলে যাওয়া, এমন যেন আমার সঙ্গেও হয়।"

#কলকাতা: প্রয়াত কৃষ্ণকুমার কুন্নত (কেকে)। কলকাতায় অনুষ্ঠান করতে এসে শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত বলিউড গায়ক কেকে। নিউজ১৮ বাংলার কাছেই প্রথম খবর পেলেন বাংলার সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদার। বিশ্বাস করতে পারেননি শিলাজিৎ। গলা কেঁপে উঠেছে তাঁর। শিলাজিৎ বার বার উচ্চারণ করেছেন, "কেকে নেই? কী শোনা যাচ্ছে! কেন এমন হচ্ছে?"
কলকাতায় নজরুল মঞ্চে গান গাইতে এসে এমন হবে, ভাবতে পারেননি শিলাজিৎ। মনে পড়ছে তাঁর সঙ্গে প্রথম আলাপের দিনটা। অনেক বছর আগে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিলাজিতের পরেই মঞ্চে গান গাউতে উঠেছিলেন তিনি। সেই দৃশ্য তাঁর চোখের সামনে ভেসে উঠছে বারবার। শিলাজিৎ বললেন, "মনে পড়ছে, কালো টি শার্ট আর জিনস পরে এসেছিল সে।"
advertisement
শিলাজিতের আক্ষেপ, "বেঁচে থাকলে এ সব আরও শুনতে হবে যা বুঝতে পারছি। কিন্তু পারছি না যে আর! আমিও চলে গেলে ভাল হত। আর এ ভাবে প্রায় গান গাইতে গাইতেই চলে যাওয়া, এমন যেন আমার সঙ্গেও হয়।"
advertisement
শিলাজিতের প্রশ্ন, "এঁরা তো শরীর নিয়ে খুব যত্নবান! তার পরেও কেন এমন হচ্ছে?" শিলাজিতের মা তাঁকে রোজ বলেন, "সবাইকে দেখ, শরীরচর্চা করছে। তুই কেন এতটা অবহেলা করিস নিজেকে নিয়ে?" 'ঝিন্টি'র স্রষ্টা তাই যুক্তি খুঁজে পাচ্ছেন না এই মৃত্যুর কারণ।
advertisement
ঘটনাচক্রে শিলাজিৎ এই ঘটনার ঘণ্টাখানেক আগেই একটি ফেসবুক পোস্ট দেন মৃত্যু নিয়ে। যার বক্তব্য, 'বুড়ো হয়ে গেছি ভাই বহুদিন আগে বড় হতে চাইতাম সব্বার মত, বড় হলে বুড়ো হবো সে কথা ভাবিনি। ভেবেছি কখনও আমি মরে যেতে পারি ভেবেছি জেনেছি আমি থাকবো না আর ভাবিনি থেকেও আমি না থাকাই হবো থাকবো, তবুও থাকবে না দরকার।'
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Singer KK Died: কেকে নেই? কী শোনা যাচ্ছে! কেন এমন হচ্ছে? কেকে-এর মৃত্যুর খবর পেয়ে বিহ্বল শিলাজিৎ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement