advertisement

Sidharth Shukla : দুই পরিবারে চলছিল প্রস্তুতি, ডিসেম্বরেই বিয়ে করে সংসার শুরুর কথা ভাবছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ

Last Updated:

সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla) ও শেহনাজ গিল (Shehnaaz Gill) এ বছরই ডিসেম্বরে বিয়ে করে সংসার পাতার পরিকল্পনা করেছিলেন ৷ বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে সেরকমই ৷

মুম্বই : সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla) ও শেহনাজ গিল (Shehnaaz Gill) এ বছরই ডিসেম্বরে বিয়ে করে সংসার পাতার পরিকল্পনা করেছিলেন ৷ বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে সেরকমই ৷ বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হন সিদ্ধার্থ ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ তাঁর শেষকৃত্যে শেহনাজ গিয়েছিলেন ভাই শেহবাজের সঙ্গে ৷ প্রেমিকের শেষকৃ্ত্যে মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েন শেহনাজ ৷
বলিউডের অলিন্দে এখন খবর, ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়তেন সিডনাজ জুটি ৷ তাঁদের সম্মতিতে দুই পরিবারে চলছিল প্রস্তুতিও ৷ এখানেই শেষ নয় ৷ মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলের সঙ্গেও তাঁদের কথাবার্তা চলছিল ৷ বিয়ের অনুষ্ঠানের জন্য টানা তিন দিন ধরে ওই হোটেলের ঘর, ব্যাঙ্কোয়েট ও অন্য পরিষেবা নেওয়ার কথা ভেবেছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ ৷ তবে দুই অভিনেতা, তাঁদের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা এই খবর গোপনই রেখেছিলেন ৷
advertisement
বিগ বস-এর ত্রয়োদশ মরসুমের প্রতিযোগী আবু মালিক ইতিমধ্যেই সংবাদমাধ্যমে জানিয়েছেন যে শেহনাজ চেয়েছিলেন আবু যেন সিদ্ধার্থকে বলেন তাঁকে বিয়ে করতে ৷ এ বিষয়ে গত বছর সম্ভবত ২২ মার্চ আবুর সঙ্গে কথা হয়েছিল শেহনাজের ৷ তার পরই দেশ জুড়ে শুরু হয়ে যায় দীর্ঘ লকডাউন পর্ব৷
advertisement
আবু আরও বলেন, সিদ্ধার্থও খুব ভালবাসতেন শেহনাজকে ৷ তিনি বলতেন, যদি কোনওদিন শেহনাজ রেগে যান, তাহলে সিদ্ধার্থের সারা দিন মাটি হয়ে যায় !
advertisement
শুক্রবার সিদ্ধার্থের শেষকৃত্যে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শেহনাজ ৷ তাঁর হৃদয়বিদারক কান্না ও ছবি সামাজিক মাধ্যমে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা ৷
বিগ বস-১৩-র মরসুম থেকেই বিনোদন জগতে চর্চিত হতে থাকে সিদ্ধার্থ ও শেহনাজ জুটির কথা ৷ ভক্তদের কাছে তাঁরা হয়ে ওঠেন ‘সিডনাজ’ জুটি ৷ প্রায় সব সময়েই একসঙ্গে দেখা যেত তাঁদের ৷ শেহনাজ জানিয়েছেন, তিনি শেষ বিন্দু অবধি সিদ্ধার্থের পাশে ছিলেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sidharth Shukla : দুই পরিবারে চলছিল প্রস্তুতি, ডিসেম্বরেই বিয়ে করে সংসার শুরুর কথা ভাবছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement