advertisement

বাপি লাহিড়ীকে সঙ্গে নিয়ে সম-প্রেমে মাতলেন আয়ুষ্মান ! দেখুন ভিডিও

Last Updated:

এতদিন কাউকে বুঝতে দেননি ৷ লুকিয়ে রেখেছিলেন পরিবার-বন্ধুবান্ধবের কাছ থেকে ৷

#মুম্বই: এতদিন কাউকে বুঝতে দেননি ৷ লুকিয়ে রেখেছিলেন পরিবার-বন্ধুবান্ধবের কাছ থেকে ৷ তবে আর নয়, প্রকাশ্যেই আয়ুষ্মান জানিয়ে দিলেন, তিনি একেবারে ‘ইয়ে’ মানে GAY ! তবে নিজের যৌনতা নিয়েই মুখ খোলেননি শুধু আয়ুষ্মান খুরানা ৷ একটি ছেলেও পছন্দ করেছেন বিয়েরজ জন্য !
উপরের পুরো ব্যাপারটা একেবারেই ফিল্মি ৷ এই ছবির নাম ‘শুভ মঙ্গলম জাদা সাবধান’ ৷ এই ছবিতেই আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে এক সমকামী পুরুষের চরিত্রে ৷
একেবারে নতুন গল্প, তাক লাগানো চরিত্রে অভিনয় করেই বার বার সবার নজর কাড়েন আয়ুষ্মান ৷ আর শুধু তাক লাগানোতেই থেমে থাকেন তিনি, সঙ্গে বক্স অফিসে ঝড়ও তোলেন আয়ুষ্মান খুরানা ৷
advertisement
advertisement
এর আগে ‘দম লাগাকে হাইসা’, ‘শুভ মঙ্গলম সাবধান’, ‘ড্রিম গার্ল’, ‘বালা’তে আয়ুষ্মানের অভিনয় প্রশংসা পেয়েছে সমালোচক থেকে দর্শকদের ৷ এমনকী, ‘আর্টিক্যাল ১৫’-এ সিরিয়াস অভিনয় করেও প্রশংসা কুড়িয়ে নেন আয়ুষ্মান ৷ আর এবার আয়ুষ্মান সাজলেন সমকামী পুরুষ !
সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির গান ‘আরে প্যায়ার করলে’ ৷ গানটি জনপ্রিয় হিন্দি গান ‘ইয়ার বিনা চ্যায়ন কাহা রে’র রিমিক্স ৷ গানটিতে রয়েছে বাপি লাহিড়ীও ৷ দেখুন গানটি ৷
advertisement
ছবিটি মুক্তি পাবে ২১ ফেব্রুয়ারি ৷
দেখুন গানটি--
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাপি লাহিড়ীকে সঙ্গে নিয়ে সম-প্রেমে মাতলেন আয়ুষ্মান ! দেখুন ভিডিও
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement