advertisement

Shruti Das: ‘আমার দু-বাড়ির পুজো’, প্রেমের জমজমাট রসায়ন নোয়ার ফেসবুকে

Last Updated:

ক্যাপশনে শ্রুতি লেখেন, ‘লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে আমার দু-বাড়ির পুজো’ ৷

কলকাতা :  বিয়ে এখনও হয়নি ৷ কিন্তু প্রেমিক স্বর্ণেন্দুর বাড়িকে কার্যত  নিজের আর একটি ঠিকানা বলে মনে করেন শ্রুতি ৷ সামাজিক মাধ্যমেও অভিনেত্রীর প্রেমের প্রকাশ উজ্জ্বল ৷ বৃহস্পতিবার শ্রুতি লোকনাথবাবার তিরোধান দিবস উপলক্ষে পুজোর ছবি দেন ৷ তাঁর একার বাড়ির নয় ৷ সঙ্গে ছিল পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের বাড়ির পুজোর ছবিও ৷ ক্যাপশনে শ্রুতি লেখেন, ‘লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে আমার দু-বাড়ির পুজো’ ৷
স্বর্ণেন্দুর সঙ্গে  শ্রুতির আলাপ বছর দুয়েক আগে, ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে ৷ এই ধারাবাহিক দিয়েই বিনোদন দুনিয়ায় বড় ভূমিকায় আত্মপ্রকাশ শ্রুতির ৷ তাঁর সঙ্গে স্বর্ণেন্দুর বয়সের ব্যবধান ১৪ বছর ৷ কিন্তু বয়স কখনও বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের প্রেমে ৷ সংবাদমাধ্যমে শ্রুতি জানিয়েছিলেন, স্বর্ণেন্দু তাঁকে প্রথমে বিশেষ পছন্দ করতেন না ৷ তাঁর মনে হত, শ্রুতি খুব দাম্ভিক ৷ পরে তিনি ধীরে ধীরে বুঝতে পেরেছেন শ্রুতি চুপচাপ, দাম্ভিক নন ৷
advertisement
কোনও লুকোচুরি না করে প্রেমের প্রস্তাব প্রথমে দিয়েছিলেন স্পষ্টবক্তা শ্রুতি নিজেই ৷ তবে স্বর্ণেন্দুর দিক থেকে সাড়া আসতে একটু সযময় লেগেছিল ৷ প্রাথমিক আপত্তি ছিল শ্রুতির পরিবারেও ৷ কিন্তু পরে সেখানেও হবু জামাই হিসেবে আদৃত স্বর্ণেন্দু ৷ তবে আপাতত তাঁরা বিয়ে করছেন না ৷ সময় নিচ্ছেন দুজনেই ৷
advertisement
ত্রিনয়নী-র শ্রুতি এখন ‘দেশের মাটি’ ধারাবাহিকের নোয়া ৷ সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয় ৷ গায়ের রং, প্রেমিকের সঙ্গে বয়সের ব্যবধান-সহ একাধিক কারণে ট্রোলড হয়েছেন তিনি ৷ কিন্তু প্রতি বারই সপাট উত্তর দিয়েছেন উত্যক্তকারী নেটিজেনদের ৷  কিছু দিন আগে ইনস্টাগ্রাম লাইভে তাঁকে অশ্লীল প্রশ্ন করেন এক তরুণ ৷ শেষে শ্রুতির উত্তরে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি ৷
advertisement
নিজের অভিনয়ের মতো ব্যক্তিগত জীবনেও শ্রুতি সাবলীল ও স্বচ্ছন্দ ৷ ব্যক্তিগত পরিসরের রসায়ন ধরা দিয়ে যায় তাঁর সামাজিক মাধ্যমেও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shruti Das: ‘আমার দু-বাড়ির পুজো’, প্রেমের জমজমাট রসায়ন নোয়ার ফেসবুকে
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement