advertisement

কদর্য আক্রমণে নোংরা শ্রুতির প্রোফাইল, ক্ষোভ উগরে দিলেন ‘দেশের মাটি’-র নোয়া

Last Updated:

‘ নোয়াকে মানছি না, মানব না’-এই ধরনের পোস্টে ছয়লাপ শ্রুতি দাসের (Shruti Das) প্রোফাইল ৷ ফের ট্রোলিংয়ের শিকার হয়ে অভিনেত্রী আবার ক্ষোভ উগরে দিলেন ফেসবুকে ৷

কলকাতা : ‘ নোয়াকে মানছি না, মানব না’-এই ধরনের পোস্টে ছয়লাপ শ্রুতি দাসের (Shruti Das) প্রোফাইল ৷ ফের ট্রোলিংয়ের শিকার হয়ে অভিনেত্রী আবার ক্ষোভ উগরে দিলেন ফেসবুকে ৷
শ্রুতির কথায়, এ সব কথা তাঁকে শুনিয়ে উদ্দেশ্য পূর্ণ হবে না নেটিজেনদের ৷ আশানুরূপ ফল তাঁরা পাবেন বলে মনে হয় না অভিনেত্রীর৷ তাঁর কথায়, তিনি নায়িকা হতে আসেননি, এসেছেন অভিনেত্রী হতে ৷ নিজেকে নায়িকা বলে দাবিও করেন না ৷ যাঁরা তাঁকে যথাযথ চরিত্র দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রুতি ৷ লড়াকু এই শিল্পীর দাবি, কোনওরকম ট্যাগ, পোস্ট করে সামাজিক মাধ্যমে লাঞ্ছনার পরও তাঁকে থামানো যাবে না ৷
advertisement
advertisement
শ্রুতি এই মুহূর্তে অভিনয় করছেন ‘দেশের মাটি’ ধারাবাহিকে ৷ প্রথমে দিব্যজ্যোতি দত্তর ‘কিয়ান’ চরিত্রের বিপরীতে শ্রুতির ‘নোয়া’ ভূমিকা খুবই জনপ্রিয় ছিল দর্শকদের কাছে ৷ কিন্তু পরে রাজা-মাম্পি জুটি অনেক বেশি দর্শকদের কাছের হয়ে যায় পছন্দের মাপকাঠিতে ৷ সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই দাবি ওঠে, নোয়া কিয়ানের বদলে রাজা  মাম্পিকে অনেক বেশি দেখাতে হবে ৷ এই দাবিতে আবার ‘দেশের মাটি’ ধারাবাহিককে বয়কট করার ডাকও উঠেছে ৷
advertisement
তবে এর আগেও শ্রুতি ট্রোলড হয়েছেন ৷ ইনস্টাগ্রাম লাইভে এসে তাঁকে অশ্লীল প্রশ্ন শুনতে হয়েছে ৷ তিনি এড়িয়ে যাননি ৷ তাঁর যোগ্য উত্তরে শেষ অবধি থামতে বাধ্য হয়েছেন ট্রোলার ৷ গায়ের রঙের জন্যও কটূক্তি শুনতে হয়েছে ‘ত্রিনয়নী’, ‘দেশের মাটি’-র শ্রুতিকে ৷
কিন্তু তিনি বরাবরই স্পষ্টবাদী ৷ ব্যক্তিগত পরিসর নিয়েও লুকোচুরি নেই ৷ পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে তাঁর প্রেম নিয়েও অনুরাগীদের বলেছেন তিনি ৷ প্রতি বার ট্রোলিং থেকে ঘুরে দাঁড়িয়েছেন ৷ এ বারও বলেছেন, তিনি থামতে জানেন না ৷ ট্রোলারদের সুস্থতা কামনা করে লড়াকু অভিনেত্রীর আরও এগিয়ে যাওয়ারই ইঙ্গিত তাঁর পোস্টে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কদর্য আক্রমণে নোংরা শ্রুতির প্রোফাইল, ক্ষোভ উগরে দিলেন ‘দেশের মাটি’-র নোয়া
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement