advertisement

মাঝরাতে সব্যসাচীর হাসপাতালে ভর্তির খবরে আতঙ্ক! সত্যি জানিয়ে ক্ষোভ প্রকাশ সৌরভের

Last Updated:

Aindrila Sharma death-Saurav Das-Sabyasachi Chowdhury: নিউজ18 বাংলা সৌরভ দাসের সঙ্গে যোগাযোগ করতেই তিনি জানালেন, ঐন্দ্রিলা শর্মার সঙ্গী সব্যসাচী একদম সুস্থ আছেন। এ রকম একটা খবর রটেছে, সে কথা সব্যসাচীরও কানে গিয়েছে।

#কলকাতা: সব্যসাচী চৌধুরী নাকি হাসপাতালে ভর্তি! বৃহস্পতিবার মধ্য রাতে আচমকা এমন খবরে তোলপাড় চারদিক। আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুহূর্তে। নিউজ18 বাংলা সৌরভ দাসের সঙ্গে যোগাযোগ করতেই তিনি জানালেন, ঐন্দ্রিলা শর্মার সঙ্গী সব্যসাচী একদম সুস্থ আছেন। এ রকম একটা ভুয়ো খবর রটেছে, সে কথা সব্যসাচীরও কানে গিয়েছে। এবং তাতে সকলেই অত্যন্ত বিরক্ত।
সৌরভ এমনকি একটি ফেসবুক পোস্টও করেছেন। তাতে লিখেছেন, 'সব্যসাচী সুস্থ আছে। সঙ্গে আছি আমি এবং থাকব। যারা ভুয়ো খবর ছড়াচ্ছে তারা অসুস্থ, বিব্রত হবেন না।' সৌরভ লিখে জানালেন, তিনি গালমন্দ করতে রাজি নন এই পোস্টে, যাতে শেয়ার করে সবাই সব্যসাচীর ব্যাপারে জানাতে পারেন।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, ভুয়ো খবর ছড়ালে আইনি পদক্ষেপ করা হবে এবার। তাঁর অনুরোধ, 'পরিবারকে একটু শান্তি দিন সবাই।'
advertisement
advertisement
সৌরভ জানালেন, সব্যসাচী নিজের বাড়িতেই আছেন। সুস্থ আছেন। মনের জোর তাঁর অগাধ। তাই এ সমস্ত ভুয়ো খবর তাঁকে ছুঁতে পারবে না।
সৌরভ অনেক রাত পর্যন্ত তাঁর সঙ্গেই ছিলেন। একসঙ্গে সময় কাটিয়েছেন। ঐন্দ্রিলাকে হারানোর পর ভেঙে পড়া তো স্বাভাবিক। কিন্তু সব্যসাচীর সঙ্গে ছায়ার মতো রয়েছেন বন্ধু সৌরভ। প্রয়াত অভিনেত্রীর পরিবার, সব্যসাচীর, সকলের নিয়মিত খোঁজ রাখছেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাঝরাতে সব্যসাচীর হাসপাতালে ভর্তির খবরে আতঙ্ক! সত্যি জানিয়ে ক্ষোভ প্রকাশ সৌরভের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement