advertisement

অনুরাগ বসু-র ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়

Last Updated:

‘কাহানি’ ছবির প্রায় ৬ বছর পর ফের বলিউডে পা রাখতে চলেছেন টলিউডের শাশ্বত চট্টোপাধ্যায় ৷ তবে এবার পরিচালক সুজয় ঘোষ নয়, বরং বলিপাড়ার আরেক বাংলা পরিচালক অনুরাগ বসুর নতুন ছবিতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে ৷

#কলকাতা: ‘কাহানি’ ছবির প্রায় ৬ বছর পর ফের বলিউডে পা রাখতে চলেছেন টলিউডের শাশ্বত চট্টোপাধ্যায় ৷ তবে এবার পরিচালক সুজয় ঘোষ নয়, বরং বলিপাড়ার আরেক বাংলা পরিচালক অনুরাগ বসুর নতুন ছবিতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে ৷ সম্প্রতি কলকাতায় ‘জানানা’ ছবির প্রোমোশনে এরকমটিই বললেন অভিনেতা শাশ্বত ৷ তাঁর কথায়, ‘অনুরাগ বসুর নতুন ছবিতে সাইন করেছি ৷ তবে এই ছবির ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলা যাবে না ৷ তবে এটুকু বলতে পারি, আমার সঙ্গে অনুরাগের সমস্ত কথা বলে হয়ে গিয়েছে ৷ আমি ডেটও দিয়ে দিয়েছি ৷’
খবরে ছিল অনুরাগের ‘জগ্গা জাসুস’ ছবিতে নাকি রণবীরের বাবার চরিত্রে দেখা যাবে তাঁকে ৷ তা নিয়েও অবশ্য কিছু বলতে চাননি শাশ্বত ৷ তবে কথায় কথায় তিনি জানালেন, ‘কাহানি টু নিয়ে সুজয়ের সঙ্গে কথা হয়েছে ৷ কবে থেকে আমার শ্যুটিং শুরু হবে তা এখনও সুজয় আমাকে জানায়নি !’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অনুরাগ বসু-র ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement