advertisement

৩০ কোটি টাকা দিয়ে কেউ ইমেজ ঠিক করে না, বিস্ফোরক সঞ্জয় দত্ত

Last Updated:

বক্স অফিসে ৩০০ কোটির দোড়গড়ায় রাজকুমার হিরানির ছবি ‘সঞ্জু’ ৷ রণবীর কাপুরের কেরিয়ারকে সামলে নিয়ে সঞ্জু দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাম্পার হিটের দিকে ৷

#মুম্বই: বক্স অফিসে ৩০০ কোটির দোড়গড়ায় রাজকুমার হিরানির ছবি ‘সঞ্জু’ ৷ রণবীর কাপুরের কেরিয়ারকে সামলে নিয়ে সঞ্জু দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাম্পার হিটের দিকে ৷ তবে একদিকে যখন সঞ্জু নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ তেমনি কিন্তু ফিল্ম সমালোচকরা সঞ্জু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন ৷ বেশিরভাগের কথায়, সঞ্জু নাকি একেবারেই প্রোপাগান্ডা ছবি ৷ যেখানে রাজকুমার হিরানি সঞ্জয় দত্তের ‘কলঙ্ক’ লাগা ইমেজকে ঠিক করেছেন !
সম্প্রতি আরএসএসও তীব্র কটাক্ষ করেছে সঞ্জু ছবিকে ৷ সেখানেও বলা হয়েছে, সঞ্জু ছবি একেবারেই সঞ্জয় দত্তকে ভালো দেখানোর ছবি ৷ তবে ফিল্ম সমালোচক ও আরএসএসের এই সমালোচনাতে বেশ ক্ষুব্ধ সঞ্জয় দত্ত৷ একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে, সঞ্জয় দত্ত জানিয়েছেন, ‘এরকম ধারণা মোটেই ঠিক নয়৷ কারণ, একজন মানুষ, শুধু নিজের ইমেজ ঠিক করার জন্য ৩০-৪০ কোটি টাকা খরচ করবে না ৷ যেটা সত্যি, সেটাই দেখানো হয়েছে ৷ আমি আপ্লুত যে দেশের বেশিরভাগ মানুষ আমার জীবনের গল্পকে পছন্দ করেছে ৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
৩০ কোটি টাকা দিয়ে কেউ ইমেজ ঠিক করে না, বিস্ফোরক সঞ্জয় দত্ত
Next Article
advertisement
Rashmika Mandanna: প্রেগন্যান্ট নায়িকা? বিয়ের একমাসেই দুই থেকে তিন হচ্ছেন বিজয়-রশ্মিকা? 'Three of us' পোস্টে কৌতূহল তুঙ্গে
প্রেগন্যান্ট নায়িকা? বিয়ের একমাসেই দুই থেকে তিন হচ্ছেন বিজয়-রশ্মিকা? 'Three of us' পোস্টে কৌতূহল তুঙ্গে
  • তাঁদের বিয়ের মাত্র দেড় মাস হয়েছে, আর এরই মধ্যে রশ্মিকা মা হতে চলেছেন?

  • রশ্মিকার এই পোস্টটি সবার কৌতূহল জাগিয়ে তুলেছে

  • বিয়ে ও মধুচন্দ্রিমার পর অভিনেত্রী আবার চলচ্চিত্র জগতে ফিরেছেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement