advertisement

Salman Khan: ‘বাবা ফিরেছেন...’ ইদে সেলিমের সঙ্গেই ব্যালকনি থেকে ভক্তদের দর্শন দিলেন সলমন! সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভাইজানের

Last Updated:

Salman Khan: এ বছরও ইদের দিনে নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়ার ঐতিহ্য বজায় রাখলেন সলমন খান৷ দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাড়ি ফিরেছেন তাঁর বাবা সেলিম খান৷ সলমনের সঙ্গেই এদিন হুইল চেয়ারে বসেই ভক্তদের উদ্দ্যেশ্য হাত নাড়লেন তিনি৷

(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
মুম্বই: শনিবার খুশির ইদে মেতে উঠেছে গোটা দেশ৷ প্রতিবছরের মতো এবছরও ভক্তদের জন্য ইদের দিনে ভক্তদের ‘ইদি’ দিতে ভোলেননি অভিনতা সলমন খান৷ এ বছরও ইদের দিনে তিনি তাঁর মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়ার ঐতিহ্য বজায় রাখলেন৷ সঙ্গে ছিল তাঁর পরিবারও৷ দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাড়ি ফিরেছেন অভিনেতার বাবা তথা হিন্দি সিনেমার প্রসিদ্ধ চিত্রনাট্যকার সেলিম খান৷ তিনিও হুইলচেয়ারে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন৷
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন সলমন৷ সঙ্গে সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লিখেছেন, ‘‘ইদ মোবারক। আপনাদের আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বাবা এখন বাড়িতে ফিরেছেন, ধন্যবাদ।”
advertisement
advertisement
এছাড়াও সাংবাদিক মানব মাঙ্গলানির শেয়ার করা ভিডিওতে সলমনের পাশাপাশি তাঁর পরিবারকে দেখা গিয়েছে৷ ছিলেন সলমনের দুই ভাই তথা অভিনেতা আরবাজ খান এবং সোহেল খান, বোন অর্পিতা শর্মা৷ পরিবারের খুদে সদস্যদের সলমনের সঙ্গে দেখা গিয়েছে৷ নিজের স্বভাবসিদ্ধ স্টাইলে ঢিলেঢালা স্মার্ট শার্ট ও স্টাইলিশ প্যান্টে হাজির হন বলিউডের ভাইজান৷
advertisement
উল্লেখ্য, সলমনকে লক্ষ্য করে বিষ্ণোই গ্যাংয়ের একাধিক হুমকির পর তাঁর বাড়ির বারান্দায় কাচের সুরক্ষা দেওয়াল বসানো হয়েছে। বাড়িতে গুলিবর্ষণের ঘটনার পর থেকেই নিরাপত্তার স্বার্থে এখন তিনি কাচের আড়াল থেকেই ভক্তদের সঙ্গে দেখা করেন।
অন্যদিকে, আগামী ছবি নিয়ে বড় পরিকল্পনা করছেন সলমান খান। রিপোর্ট অনুযায়ী, তিনি ভমসি পাডিপাল্লিক-এর সঙ্গে একটি নতুন ছবিতে কাজ করতে পারেন, যার প্রযোজনায় থাকবেন দিল রাজু। প্রযোজক-পরিচালক জুটি চাইছেন ছবিটি ২০২৭ সালের ইদে মুক্তি পাক। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা করা হবে বলে জানা গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: ‘বাবা ফিরেছেন...’ ইদে সেলিমের সঙ্গেই ব্যালকনি থেকে ভক্তদের দর্শন দিলেন সলমন! সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভাইজানের
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement