advertisement

লাদাখের রাস্তায় সলমনের বাইকে জ্যাকলিনের সফর!

Last Updated:

এই পথ যদি না শেষ হয়, তাহলে বাইক চড়লে বেশ হয়! জ্যাকলিনের মনের ভিতর হয়তো এই গান বেজে উঠতেই পারে, কেননা জ্যাকলিন বসেছেন সলমনের বাইকের পিছনে ৷ আর রাস্তাটা লাদাখের !

#শ্রীনগর: এই পথ যদি না শেষ হয়, তাহলে বাইক চড়লে বেশ হয়! জ্যাকলিনের মনের ভিতর হয়তো এই গান বেজে উঠতেই পারে, কেননা জ্যাকলিন বসেছেন সলমনের বাইকের পিছনে ৷ আর রাস্তাটা লাদাখের !
গপ্পোটা হল, কাশ্মীরের নানা জায়গায় ‘রেস থ্রি’ শ্যুটিংয়ে ব্যস্ত জ্যাকলিন ও সলমন ৷ আর এবার শ্যুটিংয়ের মাঝেই জ্যাকলিনকে বাইকে চড়ে লাদাখের রাস্তায় বেরিয়ে পড়লেন সলমন ৷ আর সেই গোটা সফরের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করলেন জ্যাকলিন ৷
advertisement
advertisement
কশ্মীরে হাজির সমলন খান ৷ নিজের ছবির শ্যুটিং-এ পৌঁছেছেন দুদিন আগেই ৷ সোনমার্গের দারুণ লোকেশনে চলছে রেস থ্রি ছবির শুট ৷ হাজির তাঁর নায়িকা জ্যাকলিন ৷ আর তিনিই পড়েছেন মহা সমস্যায় ৷ সমস্যায় সল্লুকে নিয়ে ৷ ভাবা যায় !
advertisement
এখন সলমনের ক্যাম্পের সদস্য পাকাপাকি ভাবে হয়ে গেছেন জ্যাকলিন ৷ কিক ছবি থেকেই এই এন্ট্রি ৷ এরপর তো পথ অনেকটাই এগিয়েছে ৷ এখন রেস থ্রিতে তিনি রয়েছেন সলমন, অনিল কাপুর, ডেজি শার সঙ্গে ৷
রেস থ্রির শ্যুটিং-এ কাশ্মীরের রোম্যান্টিক লোকেশনে সলমন-জ্যাকলিন ৷ নায়িকার খেয়াল যে রাখবেন নায়ক, সেটাই স্বাভাবিক ৷ সলমন যেন একটু বেশিই খেয়াল রাখছেন তাঁর নায়িকার ৷ বেশ ঠান্ডায় নিজের জ্যাকেকটি খুলে দিয়েছেন জ্যাকলিনকে ৷ সঙ্গে এনে দিয়েছেন গরম চা ৷ সেই চায়ে চুমুক দিয়েছেন জ্যাকলিন ৷ তবে নায়িকার মতে, কাশ্মীরের ঠান্ডা অনেকটাই কমেছে সলমনের উষ্ণতায় ৷ জ্যাকলিনের কথায় সলমন - 'Too hot to handle.' আহা, রসায়ন জমে ক্ষীর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
লাদাখের রাস্তায় সলমনের বাইকে জ্যাকলিনের সফর!
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement