advertisement

পরিচালককে বলে ছবির ক্ল্যাইম্যাক্স বদলে দিলেন সলমন !

Last Updated:

একদমই খুশি নন সলমন খান ৷ তাই সোজসাপটা পরিচালক কবীর খানকে বলেই দিলেন ছবির ক্ল্যাইম্যাক্স বদলাতেই হবে !

#মুম্বই: একদমই খুশি নন সলমন খান ৷ তাই সোজসাপটা পরিচালক কবীর খানকে বলেই দিলেন ছবির ক্ল্যাইম্যাক্স বদলাতেই হবে !
খবরচা হল, কবীর খানের টিউবলাইট ছবির শ্যুটিং নিয়ে খুবই ব্যস্ত সলমন খান ৷ আর শুধু ব্যস্ত নয়, ছবির মধ্যেই যেন নিজেকে ঢুকিয়ে ফেলেছেন সলমন ! তাই তো কবীর খানকে সোজাসুজি ছবির রদবদল করতে রীতিমতো নির্দেশ দিয়েছেন সলমন ৷
বলিউড লাইফ ওয়েবসাইটে প্রকাশিত হওয়া খবর অনুযায়ী, কবীর খানের ছবির গল্প অনুযায়ী ছবির ক্লাইম্যাক্স শেষ হবে মানালিতে ৷ কিন্তু সলমন চান, গল্পটা শেষ হোক মুম্বইয়ে ৷ শুধু তাই নয়, সলমন চাইছেন মানালিতেই তৈরি হোক মুম্বই ৷
advertisement
advertisement
কবীর খান নাকি সলমনকে বোঝানোর চেষ্টাও করেছেন বহুবার ৷ কিন্তু সলমন নাজোর বান্দা ৷ কিছুতেই মানবেন না ৷ সোজাসুজি কবীরকে জানিয়ে দিয়েছেন টিউবলাইটের ক্ল্যাম্যাক্স বদলাতে হবেই !
‘সুলতান’-এক শ্যুটিং শেষ হওয়ার আগেই কবীর খানের নতুন ছবির জন্য সাইন করে ফেলেছিলেন সলমন ৷ ছবির নাম ‘টিউবলাইট’ ! আর এই ছবিতে সলমন একেবারেই থাকছেন না বিন্দাস দাবাং সুলতান চরিত্রে ! বরং এই ছবিতে সলমনকে দেখা যাবে একেবারেই সাধারণ এক মানুষের চরিত্রে ৷ যে কিনা সব কিছুই শেখে দেরিতে ! এরকমই এক গল্প নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক কবীর খান ৷
advertisement
কবীর খান জানিয়েছেন, ‘টিউবলাইট একটা প্রেম কাহিনি যা তৈরি হয়েছে ১৯৬৩ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ৷ আর সলমন খানের চরিত্রটি একটি চীনা মেয়ের প্রেমে পড়বে !’
জানা গিয়েছে, এই ছবিতে শুধু সলমন খান নয়, সলমনের বিপরীতে থাকবেন তাঁর ভাই সোহেল খানও ৷ আর চীনের এক অভিনেত্রীও অভিনয় করবে ‘টিউবলাইট’-এ ৷ আপাতত, কবীর খান, সলমন খান ছবির শ্যুটিংয়ের জন্য রয়েছেন লাদাখে ৷ তবে সলমন খানের ইচ্ছেতেই নাকি অগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ছবির শ্যুটিং ৷ কবীর খান জানিয়েছেন, সলমন নাকি চাইছেন লাদাখ ঘুরতে ৷ আর এ ব্যাপারে সলমনের সফরসঙ্গী কবীর খানই !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পরিচালককে বলে ছবির ক্ল্যাইম্যাক্স বদলে দিলেন সলমন !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement