advertisement

লুলিয়ার সঙ্গে নাকি বিয়ে সেরে ফেলেছেন সলমন ! দাবি রোমানিয়ার সংবাদমাধ্যমের

Last Updated:

বুঝুন ঠ্যালা ৷ সলমন নাকি বিয়েটা সেরেই ফেলেছেন ! তাও আবার রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্তুরের সঙ্গে !

#মুম্বই: বুঝুন ঠ্যালা ৷ সলমন নাকি বিয়েটা সেরেই ফেলেছেন ! তাও আবার রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্তুরের সঙ্গে ! না, এমনটা আমরা নয়, সম্প্রতি এরমকই দাবি করেছেন রোমানিয়ার এক ট্যাবলয়েড ৷ রোমানিয়ার এক জনপ্রিয় ট্যাবলয়েডে ছাপা খবর অনুযাযী, লুলিয়া ভান্তুর নাকি আর মিস ভান্তুর নয়, মিসেস খান !
সলমনের বিয়ে নিয়ে সব সময়ই তোলপাড় ওঠে গোটা বলিউডে ৷ সল্লু মিয়াঁর বিয়ে নিয়ে কৌতুহলের শেষ নেই ৷ তাই তো সুযোগ পেলেই সলমনকে ছেঁকে ধরা হয় বিয়ের খবর জানতে চেয়ে ৷
এই যেমন সম্প্রতি সলমনের বিয়ে নিয়ে সলমনের বাবা সেলিম খানকে জিজ্ঞেস করা হলে, সেলিম খান স্পষ্ট জানান, ‘আমি তো সামান্য মানুষ ৷ ভগবানও জানে না সলমন কবে বিয়ে করবে ৷ ’
advertisement
advertisement
তবে গোটা খান পরিবার সলমনের বিয়ে নিয়ে কোনও উত্তর না দিলেও, যা রটার তা তো রটবেই ৷ আর এই রটনাতেই বারুদ দিল রোমানিয়ার এক ট্যাবলয়েড ৷ ট্যাবলয়েডে ছাপা খবর অনুযায়ী, রোমানিয়াতেই নাকি লুলিয়া ভান্তুরের সঙ্গে বিয়ে করে ফেলেছেন সলমন ৷ রোমানিয়ান ভাষায় লুলিয়া ভান্তুরকে ‘ডোয়াম্মা খান’ নামেই লেখা হচ্ছে ৷ যার অর্থ মিসেন খান !
advertisement
পরিচালক কবীর খানের ‘টিউবলাইট’ ছবির শ্যুটিংয়ে আপাতত ব্যস্ত রয়েছেন সলম খান ৷ লাদাখের পাহাড়ি অঞ্চলে চলছে ছবির শ্যুটিং ৷ সঙ্গে চাইনিজ নায়িকা ঝু ঝু ! সম্প্রতি দেখা গেল টিউবলাইট’-এর সেটে পৌঁছে গিয়েছেন গুঞ্জনে থাকা সলমনের বান্ধবী লুলিয়া ভান্তুর ৷ তবে একেবারেই ছবির শ্যুটিং দেখতে নয়, বরং সলমনকে সঙ্গে নিয়ে দালাই লামার সঙ্গে দেখা করে এলেন সলমন ও লুলিয়া ৷ আপাতত, এই ছবিই সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ঝড় তুলেছে ৷ ছবিতে দেখা যাচ্ছে আলাপচারিতায় ব্যস্ত দালাই লামা, সলমন ও লুলিয়া ৷ এমনকী, লুলিয়া ও সলমনকে কাছে ডেকে একসঙ্গ আর্শিবাদও করেছেন দালাই লামা ৷ ‘টিউবলাইট’ ছবির শ্যুটিং ফ্লোর থেকে আসা খবর অনুযায়ী, সলমন নাকি দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করে বেজায় খুশ ৷ সল্লুর খুশি ডাবল হয়েছে সঙ্গে লুলিয়া থাকায় ৷
advertisement
কবীর খানের ‘টিউবলাইট’ ছবির গল্প তৈরি হয়েছে ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের ওপর নির্ভর করে ৷ যার সঙ্গে মিশে গিয়েছে প্রেমের গল্প ৷ ‘টিউবলাইট’ ছবিতে একেবারেই অন্যরকম ভূমিকায় দেখা যাবে সলমন খানকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
লুলিয়ার সঙ্গে নাকি বিয়ে সেরে ফেলেছেন সলমন ! দাবি রোমানিয়ার সংবাদমাধ্যমের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement