advertisement

Sahana Bajpaie: বিদেশিনীর গলায় রবীন্দ্রসঙ্গীত! কেমব্রিজে নদীর ধারে ‘আমার প্রাণের মানুষ’ গাইলেন সাহানার ছাত্রী

Last Updated:

Sahana Bajpaie: সবুজে ঘেরা পার্কে বসে গানের অনুষ্ঠান উপভোগ করছেন অনেকে। সেখানেই মাইকে গান গাইছেন বিদেশি তরুণী। অবলীলায় বাংলা ভাষায় গান গাইছেন তিনি।

বিদেশিনীর গলায় রবীন্দ্রসঙ্গীত! কেমব্রিজে নদীর ধারে ‘আমার প্রাণের মানুষ’ গাইলেন সাহানার ছাত্রী
বিদেশিনীর গলায় রবীন্দ্রসঙ্গীত! কেমব্রিজে নদীর ধারে ‘আমার প্রাণের মানুষ’ গাইলেন সাহানার ছাত্রী
লন্ডন: বাংলার জয়জয়কার বিদেশের মাটিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে মাতোয়ারা ব্রিটেন। ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ গান গেয়ে চমকে দিলেন ইংল্যান্ডের তরুণী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই গর্বে বুক ফুলছে বাঙালির। আর এইসবের নেপথ্যে রয়েছেন বাঙালির প্রিয় সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ী।
কিংস কলেজ লন্ডন থেকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে গবেষণা করেছেন সাহানা। লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিস (SOAS)-এ সাউথ এশিয়ান স্টাটিজ এবং বাংলা পড়ান তিনি। লন্ডন পেয়েছে শান্তিনিকেতনের কন্যা সাহানাকে, আর গান পাবে না সে দেশের মানুষ, এমনটা হয় নাকি।
সাহানার মাধ্যমেই রবীন্দ্রনাথের ছোঁয়া পেয়েছে সে দেশের মানুষেরা। আর তারই ঝলক মিলল সম্প্রতি। নিজের এক ছাত্রীর গানের ভিডিও পোস্ট করেন সঙ্গীতশিল্পী। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘আমার ছাত্রী, লীলা শ’ মিশেলের গলায় রবীন্দ্রসঙ্গীত। কেমব্রিজে রাইটস অফ দ্য রিভার ক্যামের উদযাপনের উপলক্ষে এই অনুষ্ঠান। লীলা, তোমার জন্য আমি গর্বিত।’
advertisement
advertisement
advertisement
সবুজে ঘেরা পার্কে বসে গানের অনুষ্ঠান উপভোগ করছেন অনেকে। সেখানেই মাইকে গান গাইছেন বিদেশি তরুণী। অবলীলায় বাংলা ভাষায় গান গাইছেন তিনি।
ভিডিওটিতে ৪০,০০০ জনেরও বেশি নেটিজেনের লাইক পড়েছে। ভিউয়ের সংখ্যা হয়েছে ৬ লক্ষের বেশি। অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সঙ্গীতশিল্পী সমন্ত্যক সিনহা ভিডিওতে ভালবাসা জানিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sahana Bajpaie: বিদেশিনীর গলায় রবীন্দ্রসঙ্গীত! কেমব্রিজে নদীর ধারে ‘আমার প্রাণের মানুষ’ গাইলেন সাহানার ছাত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement