advertisement

ফের অপছন্দের তালিকায় ‘সড়ক ২’, নতুন গান মুক্তি পেতেই ঝড়ের বেগে ডিজলাইক

Last Updated:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় প্রথম থেকেই কু-নজরে মহেশ ভাট ও তাঁর পরিবার ৷

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় প্রথম থেকেই কু-নজরে মহেশ ভাট ও তাঁর পরিবার ৷ সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশের নাম জুড়ে বিতর্কের ফলেই আসন্ন ছবি সড়ক এখন বিশ্ব জুড়ে অপছন্দের তালিকায় ৷ হ্যাঁ, ফিল্ম সমীক্ষকরা বলছেন, মহেশ ভাটের নতুন ছবি সড়ক ২-এর কপালে নাকি শনি নাচছে ৷ ওয়েবে মুক্তি পেলেও নাকি এই ছবি মুখ থুবড়ে পড়তে পারে ৷ আর এর নেপথ্যে রয়েছে একেবারে সুশান্তের পরিণতি ৷
সড়ক ২ নিয়ে যে দেশ জুড়ে একটা নিন্দার হাওয়া চলছে, তার হাতে-নাতে প্রমাণ পাওয়া গেল ছবির ট্রেলার ইউটিউবে মুক্তি পেতেই ৷ খবর অনুযায়ী, বিশ্বে সবচেয়ে অপছন্দের তিন সিনেমার ট্রেলারের মধ্যে রয়েছে সড়ক ২ ৷ এর পরেই মুক্তি পায় সড়ক ২-এর দুটি গান ৷ তুম হি হো এবং ইশক কামাল ! দর্শকেরা এই গানটিকেও অপছন্দ করেছেন ৷ এখানেই ডিসলাইকের সংখ্যায় রেকর্ড করেছে সড়ক ২ ৷
advertisement
advertisement
এই আবহেই ফের ইউটিউবে মুক্তি পেল সড়ক ২-এর নতুন গান ‘দিল কি পুরানি সড়ক’ ৷ যে গানে দেখা মিলল পুজা ভাট ও সঞ্জয় দত্তের সেই পুরনো প্রেম, যা নব্বইয়ের দশকে ঝড় তুলেছিল ৷ ছবিতে সঙ্গীত দিয়েছেন, জিৎ গঙ্গোপাধ্যায়, অঙ্কিত তিওয়ারি, সমীধ মুখোপাধ্যায়, উর্বি এবং সুনীলজিত ৷ এই গানকেও মোটেই পছন্দ করেননি নেটিজেনরা ৷ তবুও ফের মুক্তি পেল সড়ক ২-এর আরেকটি নতুন গান ‘শুক্রিয়া’ ৷ সেই গানেও ইউটিউবে রেকর্ড সংখ্যক ডিজলাইক ৷ ছবিটি হটস্টারে মুক্তি পাচ্ছে ২৮ অগাস্ট ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের অপছন্দের তালিকায় ‘সড়ক ২’, নতুন গান মুক্তি পেতেই ঝড়ের বেগে ডিজলাইক
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement