advertisement

Bela Shuru: ‘বেলাশুরু’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি দৃশ্য তাঁর সবথেকে বেশি ভাল লেগেছে, জানালেন ‘প্রাক্তন’-এর সাবিত্রী

Last Updated:

Bela Shuru:শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘প্রাক্তন’-এ সৌমিত্র চট্টোপাধ্যায় ও সাবিত্রী চট্টোপাধ্যায় একসঙ্গে অভিনয় করেছিলেন৷

Bela Shuru
Bela Shuru
কলকাতা : ‘বেলাশুরু’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় তাঁর মন ছুঁয়ে গিয়েছে৷ কিন্তু ছবির একটি জায়গা বিশেষ করে সাবিত্রী চট্টোপাধ্যায়ের মনের অলিন্দে জায়গা করে নিয়েছে৷ সেটা কোন দৃশ্য, জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী৷ ছবির এক দৃশ্যে সৌমিত্রকে প্রস্তাব দিচ্ছেন তাঁর সন্তানরা৷ কীভাবে তাঁরা মাকে ভাল রাখতে পারেন৷ সকলের কথা শোনার পর ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে যান সৌমিত্র তথা চিত্রনাট্যের বিশ্বনাথ৷ তার পর আবার ঘরে ফিরে আসেন ধীর পায়ে৷ দৃঢ় কণ্ঠে জানান, কাউকে দায়িত্ব নিতে হবে না৷ কলকাতায় নিয়ে যেতে হবে না৷ রাখতে হবে কোনও সেবিকাকে৷ শান্তিনিকেতনের বাড়িতে তিনি নিজেই দেখভাল করবেন স্ত্রী আরতির৷
সেই দৃশ্যে অসম্ভব দৃঢ়তার সঙ্গে সৌমিত্র বলেছিলেন তিনি ছাড়া আর কেউ আরতির দেখাশোনা করতে পারবেন না৷ এই যে দৃঢ়তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা- সৌমিত্র অভিনয়ে সেই বার্তা ও অভিব্যক্তি ছুঁয়ে গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর মন ও মনন৷ সাবিত্রীর কথায়, সৌমিত্র চট্টোপাধ্যায় চিরকালই অসাধারণ৷ তবে ‘বেলাশুরু’-তে ওই বিশেষ দৃশ্য খুবই ভাল লেগেছে সাবিত্রীর৷
advertisement
advertisement
প্রসঙ্গত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘প্রাক্তন’-এ সৌমিত্র চট্টোপাধ্যায় ও সাবিত্রী চট্টোপাধ্যায় একসঙ্গে অভিনয় করেছিলেন৷ ট্রেনযাত্রীর ভূমিকায় দু’জনের স্বল্প পরিসরের অভিনয় ছিল ওই ছবির অন্যতম সেরা অংশ৷ ‘প্রাক্তন’-ও শিবপ্রসাদ ও নন্দিতা জুটির বক্সঅফিস সফল ছবি৷ দর্শকদেরও মনের মণিকোঠায় রয়ে গিয়েছে ‘প্রাক্তন’৷ বরাবরের মতো ভাল লাগার সেই ধারা অনুরণিত হয়েছে ‘বেলাশুরু’-তেও৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bela Shuru: ‘বেলাশুরু’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি দৃশ্য তাঁর সবথেকে বেশি ভাল লেগেছে, জানালেন ‘প্রাক্তন’-এর সাবিত্রী
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement