advertisement

Rohman Shawl : সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের পর জীবন কী শিক্ষা দিয়েছে? মুখ খুললেন রোহমান শল

Last Updated:

Rohman Shawl : বিভিন্ন জায়গায় সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন সুস্মিতা। কিন্তু চুপ ছিলেন তাঁর প্রেমিক রোহমান শল।

সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের পর জীবন কী শিক্ষা দিয়েছে? মুখ খুললেন রোহমান শল
সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের পর জীবন কী শিক্ষা দিয়েছে? মুখ খুললেন রোহমান শল
#মুম্বই: সম্প্রতি রোহমান শলের (Rohman Shawl) সঙ্গে সম্পর্কে দাঁড়ি টেনেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita sen)। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই বিচ্ছেদের কথা জানিয়েছেন সুস্মিতা। এর পরেও বিভিন্ন জায়গায় সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন সুস্মিতা। কিন্তু চুপ ছিলেন তাঁর প্রেমিক রোহমান শল। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন তিনি। ইনস্টাগ্রামে 'আস্ক মি এনিথিং' সেশনে এই নিয়ে কথা বলেন তিনি।
রোহমান (Rohman Shawl) করোনা আক্রান্চ হয়েছিলেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়, করোনা থেকে সেরে ওঠার সময়ে তিনি জীবন থেকে কী শিক্ষা পেয়েছেন। উত্তরে রোহমান বলেন, "আমি সবচেয়ে বড় যে শিক্ষাটি পেয়েছি, তা হল যত বড়ই সমস্যা হোক যদি ইচ্ছে থাকে, তাহলে নিজেই আপনি এর মুখোমুখি হতে পারবেন। মনে রাখবেন, শেষ পর্যন্ত, আপনিই কিন্তু অর্জন করলেন।"
advertisement
কঠিন সময়ে কোন জিনিস শক্তি দেয়? এই প্রশ্ন করা হলে রোহমান (Rohman Shawl) বলেন, "আমি নিজেকে কখনও মিথ্যে বলি না। আপনাকেই আপনার দরকার। যেমন কেউ উষ্ণ আলিঙ্গন করলে মনে হয়, তেমনই।" রোহমান এছাড়াও নিজের প্রথম ছবিরও ইঙ্গিত দেন। তাঁর কথায়, "সৌভাগ্যবশত কোভিড হওয়ার আগে আমি শ্যুটিং করলাম। এখন পোস্ট প্রোডাকশন চলছে। বিশদে শীঘ্রই জানাব।"
advertisement
advertisement
সম্পর্কে ভাঙনের খবর দিতে সুস্মিতা একটি পোস্টে লেখেন, "আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল… ভালোবাসা এখনও আছে।" এর পরেও সম্পর্ক নিয়ে নানা রকমের পোস্ট করেছেন সুস্মিতা যা সোশ্যাল মিডিয়ায় জল্পনা তৈরি করেছেন।
advertisement
ইনস্টাগ্রামে কথোপকথনের সময়ে এক অনুরাগী সুস্মিতাকে (Sushmita sen) জিজ্ঞাসা করেন, তাঁর কাছে সম্মান-এর সংজ্ঞা কী? এর উত্তরে সুস্মিতা বলেন, "সম্মান আমার কাছে সবকিছু। ভালোবাসারও উপরে আমি সব সময়ে সম্মানকে রাখি। কারণ ভালোবাসা তুমি গভীর ভাবে অনুভব করতে পারো। আবার এই ভালোবাসাতেই আবার ভেঙে পড়তে পারো। সিনেমা ও বইয়ের ব্যবসার দুনিয়ায় অবাস্তব ভালোবাসার যাত্রা দেখানো হয়, যেখানে দায়িত্ব নেই, যেখানে সমস্যা নেই।"
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rohman Shawl : সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের পর জীবন কী শিক্ষা দিয়েছে? মুখ খুললেন রোহমান শল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement