advertisement

Shilpa Shetty: বিদেশে ছুটিতে মজে শিল্পা! সেই ফাঁকেই বাড়িতে চুরি, গ্রেফতার ২

Last Updated:

Shilpa Shetty: দিন কয়েক আগেই ইতালিতে ছুটি কাটাতে গিয়েছিলেন শিল্পা। আর সেই ফাঁকেই তাঁর জুহুর বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র চুরি করা হয়।

কলকাতা: গত সপ্তাহে শিল্পা শেট্টির মুম্বইয়ের বাসভবনে বেশ কিছু মূল্যবান জিনিস চুরি হয়েছিল। সেই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
দিন কয়েক আগেই ইতালিতে ছুটি কাটাতে গিয়েছিলেন শিল্পা। আর সেই ফাঁকেই তাঁর জুহুর বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র চুরি করা হয়। জানা গিয়েছে, ২৫ ফুট লম্বা দেওয়াল টপকে শিল্পার বাড়িতে প্রবেশ করেছিল দুই দুষ্কৃতী। শিল্পার বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা শেখর চৌধুরী প্রথম চুরির বিষয়টি লক্ষ্য করেন। বাড়ির মাস্টার বেডরুম থেকে বেশ কিছু জিনিস উধাও দেখেই প্রথম সন্দেহ হয় তাঁর। এর পর অভিযোগ দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তির নাম অর্জুন দেবেন্দ্র এবং চিত্ত ওরফে রমেশ দেবেন্দ্র। তারা দু’জনেই অতীতে একাধিক অপরাধের সঙ্গে জড়িয়েছে। অবশেষে মুম্বই পুলিশের কাছে ধরা পড়ে দুই অপরাধী।
advertisement
দীর্ঘ দিন শহরের বাইরে ছিলেন শিল্পা। ২৪ মে ইতালি উড়ে যান তিনি। ছুটি কাটানোর নানা ছবি অনুরাগীদের সঙ্গে ভাগও করে নিয়েছিলেন শিল্পা। সেই ফাঁকেই তাঁর বাড়িতে চুরির ঘটনা। আপাতত অপরাধীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shilpa Shetty: বিদেশে ছুটিতে মজে শিল্পা! সেই ফাঁকেই বাড়িতে চুরি, গ্রেফতার ২
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement