advertisement

Sabyasachi Chakrabarty and Ridhima Ghosh: ‘ফেলুদা তোমার কে হয়?’ সত্যবতী ঋদ্ধিমার পিতৃদিবসের ছবিতে রসিক প্রশ্ন

Last Updated:

সামাজিক মাধ্যমে ঋদ্ধিমার (Ridhima Ghosh) প্রোফাইলের মূল আকর্ষণ এখন সেই ছবিটি ফাদার্স ডে-এর পোস্ট ৷ সেখানে হাসিমুখে দেখা যাচ্ছে ঋদ্ধিমার বাবা এবং শ্বশুরমশাই, (Sabyasachi Chakrabarty) দু’জনকেই ৷

কলকাতা : ‘সত্য! ফেলুদা তোমার কে হয়?’ রসিক নেটিজেনদের প্রশ্ন ঋদ্ধিমা ঘোষকে ৷ প্রশ্নের উৎস এক ছবি ৷ সামাজিক মাধ্যমে ঋদ্ধিমার (Ridhima Ghosh) প্রোফাইলের মূল আকর্ষণ এখন সেই ছবিটি ফাদার্স ডে-এর পোস্ট ৷ সেখানে হাসিমুখে দেখা যাচ্ছে ঋদ্ধিমার বাবা এবং শ্বশুরমশাই, (Sabyasachi Chakrabarty) দু’জনকেই ৷
প্রাণোচ্ছ্বল রঙিন সেই ছবিতেই এসেছে প্রশ্ন ৷ সব্যসাচী চক্রবর্তীর বড় পুত্রবধূ তথা পর্দায় ব্যোমকেশ ঘরণী ঋদ্ধিমার কছে মজার প্রশ্নটি রেখেছেন জনৈক নেটিজেন ৷
advertisement
সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরবের সঙ্গে ঋদ্ধিমার বিয়ে হয় ২০১৭ সালে ৷ অভিনয়ের পাশাপাশি তাঁরা দু’জনেই বেড়াতে খুব ভালবাসেন ৷ অতিমারির জন্য এখন বন্ধ হয়ে গেলেও আগে বিভিন্ন দেশ ঘুরে বেড়াতে যেতেন দম্পতি ৷ সে সব ছবি শেয়ার করেন গৌরব ৷ নেটিজেনদের কাছেও খুব জনপ্রিয় এই তারকা জুটি ৷ কয়েক বছর আগে টেলিভিশন ধারাবাহিকে গৌরব ছিলেন ব্যোমকেশ বক্সীর ভূমিকায় এবং সত্যান্বেষীর অর্ধাঙ্গিনী সত্যবতীর ভূমিকায় অভিনয় করেন ঋদ্ধিমা ৷
advertisement
কিছু দিন আগেই নিজের প্রোফাইলে জামাইষষ্ঠী উদযাপনে ছবি শেয়ার করেন ঋদ্ধিমা ৷ বিয়ের পর এই প্রথম বার মাকে ছাড়া জামাইষষ্ঠী কাটালেন তিনি ৷ মায়ের অবর্তমানে মেয়ে জামাইয়ের আদর আপ্যায়নের কোনও ত্রুটি রাখেননি ঋদ্ধিমার বাবা এবং পৈতৃক পরিবারের বাকি পরিজন ৷ বিশেষ দিনটির প্রতি মুহূর্তে মাকে মিস করেছেন ঋদ্ধিমা ৷ অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে ৷
advertisement
এ বছর কোভিডে মাকে হারিয়েছেন ঋদ্ধিমা ৷  তাঁর বাবাও আক্রান্ত হয়েছিলেন এই অসুখে ৷ পরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ৷ আক্রান্ত হয়েছিলেন গৌরব ও ঋদ্ধিমাও ৷
মাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী ৷ এখন ধীরে ধীরে ফিরছেন জীবনে স্বাভাবিক ছন্দে ৷ শ্বশুরমশাই এবং বাবা, দু’জনকেই তিনি বলেছেন তাঁর জীবনের ‘সুপারহিরো’ ৷ ‘ফেলুদার পুত্রবধূ’ তথা ‘ব্যোমকেশজায়া’-র ফাদার্স ডে উদযাপনের ছবি ঘিরে নেটিজেনরা উচ্ছ্বসিত ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sabyasachi Chakrabarty and Ridhima Ghosh: ‘ফেলুদা তোমার কে হয়?’ সত্যবতী ঋদ্ধিমার পিতৃদিবসের ছবিতে রসিক প্রশ্ন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement