advertisement

দেশলাইয়ের বাক্সই তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র! তাক লাগালেন তারকা জুটি আলি ফজল ও রিচা চড্ঢা

Last Updated:

Richa Chadha and Ali Fazal Wedding invite: অভিনব, স্মার্ট এই দেশলাই বাক্সসুলভ বিয়ের নিমন্ত্রণপত্র বাজিমাত করেছে নেট দুনিয়ায়

আগামী ৪ অক্টোবর বিয়ে করছেন আলি এবং রিচা
আগামী ৪ অক্টোবর বিয়ে করছেন আলি এবং রিচা
মুম্বই : জুড়ি মানে ‘ম্যাচ’৷ আবার দেশলাই বাক্স মানেও ইংরেজিতে ‘ম্যাচবক্স’৷ এই সাদৃশ্যকেই নিজেদের বিয়ের আমন্ত্রণপত্রে কাজে লাগালেন রিচা চড্ঢা এবং আলি ফজল৷ এই তারকা জুটির বিয়ের অভিনব আমন্ত্রণপত্র এখন ভাইরাল৷ অবিকল দেশলাই বাক্সের মতো দেখতে সেই আমন্ত্রণপত্রের একদিকে রিচা আর আলির পোস্টারসুলভ ছবি৷ তাঁরা দু’জনেই বসে আছেন বাইসাইকেলে৷ সঙ্গে লেখা ‘কাপল ম্যাচেস’৷ অভিনব, স্মার্ট এই দেশলাই বাক্সসুলভ বিয়ের নিমন্ত্রণপত্র বাজিমাত করেছে নেট দুনিয়ায়৷
আগামী ৪ অক্টোবর বিয়ে করছেন আলি এবং রিচা৷ শোনা যাচ্ছে ‘ফুকরে’ ছবির এই দুই সহ-অভিনেতা মুম্বই এবং দিল্লি দুই শহরেই বিয়ের অতিথি আপ্যায়ন করবেন৷ বিয়ের পর মাঝ অক্টোবরে দিল্লিতে হবে জমকালো পার্টিও৷ ৩০ সেপ্টেম্বর থেকেই প্রাক বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার কথা৷ মূল বিয়ের অনুষ্ঠান মুম্বইয়ে হলেও প্রি ওয়েডিং ককটেল, সঙ্গীত এবং মেহেন্দী হবে দিল্লিতে৷
advertisement
advertisement
আরও পড়ুন :  নিয়মিত মুসাম্বির রস খেলে জেনে নিন এর চরম ক্ষতিকর দিকগুলিও
বলিউডের দুই তারকা আলি ফজল এবং রিচা চড্ঢা ২০১৫ সাল থেকে প্রেম করছেন ৷ দু’ বছর পর ইনস্টাগ্রামে রিচার সঙ্গে নিজস্বী শেয়ার করে প্রেমের কথা জানান আলি৷ ‘ফুকরে’-এর দুই কুশীলব আলি ফজল ও রিচা চড্ঢা অভিনয় করেছেন ‘ফুকরে রিটার্নস’ ছবিতেও৷ নেটফ্লিক্সের ‘কল মাই এজেন্ট: বলিউড’-এও তাঁদের দেখা গিয়েছে ক্যামিও অ্যাপিয়ারেন্সে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দেশলাইয়ের বাক্সই তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র! তাক লাগালেন তারকা জুটি আলি ফজল ও রিচা চড্ঢা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement