advertisement

Ravi Kishan: তারকা সাংসদকে এ বার অযোধ্যার রামলীলায় দেখা যাবে পরশুরামের ভূমিকায়

Last Updated:

রবি কিশনকে এ বার অযোধ্যায় রামলীলায় দেখা যাবে পরশুরামের ভূমিকায় ৷ অযোধ্যা রামলীলার তরফে এ খবর জানিয়েছেন অক্ষয় কুমার মালিক ৷ গত বার অভিনেতাকে দেখা গিয়েছিল ভরতের ভূমিকায় ৷

দিল্লি : গোরক্ষপুরের বিজেপি সাংসদ তথা ভোজপুরী ছবির তারকা রবি কিশনকে এ বার অযোধ্যায় রামলীলায় দেখা যাবে পরশুরামের ভূমিকায় ৷ অযোধ্যা রামলীলার তরফে এ খবর জানিয়েছেন অক্ষয় কুমার মালিক ৷ গত বার অভিনেতাকে দেখা গিয়েছিল ভরতের ভূমিকায় ৷
রবি জানিয়েছেন, ‘‘আমি পরশুরামের ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে খুবই আনন্দিত ৷ গত বার অযোধ্যার রামলীলা দেখেছিলেন ১৬ কোটিরও বেশি ভক্ত ৷ সব রেকর্ড ভেঙে গিয়েছিল ৷ আমার আশা, এ বারও রামলীলা দর্শকসংখ্যায় সব রেকর্ড ভেঙে দেবে ৷ ’’
আগামী ৬ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অযোধ্যায় রামলীলা অনুষ্ঠিত হবে ৷ যদি পরিস্থিতি ঠিক থাকে, তা হলে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ নয়তো রামলীলার সম্প্রচার দর্শকরা দেখবেন ইউটিউবে বা টেলিভিশন চ্যানেলে ৷
advertisement
advertisement
রবি কিশনের পাশাপাশি এ বার রামলীলায় অহিরাবণের  ভূমিকায় দেখা যাবে শক্তি কপূরকে ৷ কুম্ভকর্ণ সাজবেন রাজা মুরাদ ৷ বিন্দু দারা সিং অভিনয় করবেন হনুমানের ভূমিকায় ৷ সীতার রূপে দেখা যাবে অভিনেত্রী ভাগ্যশ্রীকে ৷ প্রবীণ অভিনেতা আসরানি অবতীর্ণ হবেন নারদের ভূমিকায় ৷ জনপ্রিয় অভিনেতা শাহবাজ খান পালন করবেন রাবণের ভূমিকা ৷ রাজ মাথুর থাকবেন ভরতের বেশে ৷ আরবাজ গিল-কে বিভীষণ এবং রাকেশ বেদীকে দেখা যাবে বালীর চরিত্রে ৷
advertisement
প্রসঙ্গত রবি কিশনের রাজনীতিতে আত্মপ্রকাশ কংগ্রেসের হাত ধরে ৷ ২০১৪ লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসের টিকিটে উত্তরপ্রদেশের জৌনপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন. কিন্তু সে বার শোচনীয়ভাবে পরাজিত হন ৷ ২০১৭-এ তিনি কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন ৷ ২০১৯ এর লোকসভা নির্বাচনে গোরক্ষপুর কেন্দ্রে তিনি সমাজবাদী পার্টির প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করেন ৷
advertisement
সাংসদ হিসেবে ব্যস্ততার মধ্যেও তিনি অভিনেতা সত্ত্বাও বজায় রেখেছেন ৷ এক সাক্ষাৎকারে এই তারকা সাংসদ বলেছিলেন, শৈশবেও রামলীলায় অভিনয় করতেন তিনি ৷ সেই ধারা আজও চলছে তাঁর জীবনে ৷ পর্দার মতো রামলীলার মঞ্চেও তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ravi Kishan: তারকা সাংসদকে এ বার অযোধ্যার রামলীলায় দেখা যাবে পরশুরামের ভূমিকায়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement