advertisement

বিয়ের পর ঘর জামাই হতে চলেছেন রণবীর

Last Updated:
#মুম্বই: বিয়ে যে তারা করতে চলেছেন সে খবর এখন প্রতিটা আনাচে-কানাচে ঘুরপাক খাচ্ছে৷ আগামী ১৪-১৫ নভেম্বর অবশেষে চারহাত এক হতে চলেছে দীপিকা রণবীরের৷ কিন্তু বিয়ে হলেই তো হল না, বিয়ের পর চাই থাকার জায়গা৷ কোথায় থাকবেন দীপিকা-রণবীর? শোনা যাচ্ছে, মুম্বইতেই রণবীরের বাবা-মা থাকা সত্ত্বেও বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকবেন না দীপিকা৷
রণবীর বাবা-মায়ের সঙ্গে থাকলেও প্রভাদেবী অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে একাই থাকেন দীপিকা৷ তাঁর বাবা, মা, বোন থাকেন বেঙ্গালুরুতে৷ কয়েক বছর আগে ১৬ কোটি টাকা খরচ করে ২৬ তলায় এই সাধের ফ্ল্যাটটি কিনেছেন দীপিকা৷ প্রিয় ডিজাইনার বিনীতা চৈতন্যকে দিয়ে করিয়েছেন ইন্টিরিয়রও৷ আর তাই রণবীর চান না এই অ্যাপার্টমেন্ট ছেড়ে আসুন দীপিকা৷ রণবীর তাই ঠিক করেছেন বিয়ের পর দীপিকার সঙ্গে এই ফ্ল্যাটেই থাকবেন তিনি বিয়ের পর৷
advertisement
প্রসঙ্গত, আগামী ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে বিয়ে করবেন রণবীর-দীপিকা৷ উত্তর ভারতীয় ও দক্ষিণ ভারতীয়, দুই দিন দুই রীতি মেনে হবে বিয়ের অনুষ্ঠান৷ দেশে ফিরে প্রথমে বেঙ্গালুরুতে রয়েছে রিসেপশন৷ এরপর মুম্বইতে গ্র্যান্ড রিসেপশন দেবেন দীপবীর৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের পর ঘর জামাই হতে চলেছেন রণবীর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement