advertisement

ট্যুইটারে চশমাবন্দি ক্যাট-রণবীর !

Last Updated:

বার বার খবরে আসছেন রণবীর-ক্যাট ৷ কখনও চুমু, তো কখনও কাপুর বংশে বিন্দাস এন্ট্রি ৷ কখনও আবার হাত ধরে রেস্তোরাঁয় ঘোরাফেরা ৷ তাহলে কি, শুভ সংবাদ আসতে চলেছে কাপুর ফ্যামিলিতে ? নতুন বছরেই কি তাহলে চার হাত এক হবে রণবীর-ক্যাটের !

#মুম্বই: বার বার খবরে আসছেন রণবীর-ক্যাট ৷ কখনও চুমু, তো কখনও কাপুর বংশে বিন্দাস এন্ট্রি ৷ কখনও আবার হাত ধরে রেস্তোরাঁয় ঘোরাফেরা ৷ তাহলে কি, শুভ সংবাদ আসতে চলেছে কাপুর ফ্যামিলিতে ? নতুন বছরেই কি তাহলে চার হাত এক হবে রণবীর-ক্যাটের ! সে তো বলবে সময়, তার আগেই নিজেদের উলটে পালটে সবার সামনে নিজেদের নিয়ে আসছেন রোজ রোজ৷ আর সেই যাওয়া আসা, রণবীর আনন্দে আপলোড করছেন নিজের ট্যুইটারে ! ব্যাপারটা একটু স্পষ্ট করে বলা যাক ৷
বহুদিন ধরেই শ্যুটিং ফ্লোরে তুমুল ব্যস্ততায় কাজ চলছে অনুরাগ বসু-র নতুন ছবি ‘জগ্গা জাসুস’-এর ৷ আপাতত, সিনেমার বেশির ভাগ শ্যুটিংয়ের কাজ শেষ ৷ জুন মাসেই মুক্তি পেতে পারে এই ছবি ৷ সেই ছবিরই একটা শ্যুটিং স্টিল আপলোড করলেন রণবীর ৷ আর সেই ছবি নিয়ে আপাতত গুঞ্জন বলিউডে ৷ লোকের কথায়, এই প্রথম রণবীর, ক্যাটরিনার ছবি নিজে হাতে পোস্ট করলেন ট্যুইটারে ৷ ‘আজব প্রেম কি গজব কাহানি’র পর এই ছবিতে আবার জুটি বাঁধবে রণবীর-ক্যাট ৷ সেই উৎসাহের চোটেই নাকি ফটাফট ছবি আপলোড করছেন রণবীর ৷ তবে রণবীর ট্যুইট করে জানিয়েছেন, ‘২০১৫ -এর লুকটা ছিল একরকম, আর ২০১৬-এর লুকটা অন্যরকম ৷ সঙ্গে আমার গোয়েন্দা পার্টনার ক্যাটরিনা কাইফ !’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ট্যুইটারে চশমাবন্দি ক্যাট-রণবীর !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement