advertisement

Bollywood Actress Cleaning Mandir in Ayodhya: অযোধ্যায় মন্দির চত্বর পরিষ্কার বলি নায়িকার! হাতে ঝাড়ু, পরনে দামি শাড়ি-গয়না-টিপ-সানগ্লাস, জল দিয়ে ঝাঁট দিলেন অভিনেত্রী, দেখুন ভিডিও

Last Updated:

অনেক বলিউড নায়ক-নায়িকাদের কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে৷ ২২ জানুয়ারি তাঁদের অযোধ্যা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত থাকার কথা৷

অযোধ্যা: ২২ জানুয়ারি অযোধ্যার ঐতিহাসিক রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে সাজো সাজো রব অযোধ্যা জুড়ে। বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ অনেক বলিউড সেলিব্রিটিও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন৷ অনেক বলিউড নায়ক-নায়িকাদের কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে৷ ২২ জানুয়ারি তাঁদের অযোধ্যা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত থাকার কথা৷
ইতিমধ্যেই অযোধ্যা পৌঁছে গিয়েছেন কঙ্গনা রানাওয়াত৷ সেখানে গিয়েই একাধিক কর্মকান্ডে ব্যস্ত হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী৷ অযোধ্যায় পা রেখেই তাঁকে বলতে শোনা গিয়েছে জয় শ্রী রাম৷ এমনকী তিনি সেখানে যজ্ঞে অংশ নেন৷ পুজো দেন৷ এছাড়া তিনি সেখানে গিয়ে শ্রদ্ধেয় শ্রী রামভদ্রাচার্যজির সঙ্গে সাক্ষাৎ করেন৷ তাঁর থেকে আশীর্বাদ নেন৷ সেই ছবি কঙ্গনা নিজেই সেই ছবি পোস্ট করেন৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায় রয়েছেন তিনি, সে কথা উল্লেখ করেছেন৷
advertisement
আরও পড়ুনRam Mandir Decoration: রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে সামনে এল ফুল-আলোতে সাজানো রাম মন্দিরের অপূর্ব দৃশ্য! রইল সব ছবি
তবে কঙ্কনা ভক্তরা তাঁর একটি ভিডিও দেখে বাহবা জানিয়েছেন৷ শাড়ি-গয়না পরে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করছেন অভিনেত্রী৷ হাতে ঝাড়ু নিয়ে, জল ঢেলে, বসে বসে একেবারে সাধারণ ভাবে অযোধ্যার একটি মন্দির চত্বর ঝাঁট দিয়ে পরিষ্কার করছেন কঙ্গনা৷ এই ছবি একেবারে ভাইরাল৷ তিনি বলছেন যে মন্দির কখনও নোংড়া রাখা উচিৎ নয়৷ দেবতা যে স্থানে বাস করেন, সেই পবিত্র জায়গায় সবসময় পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়৷ স্থানীয় একটি হনুমান মন্দির জল দিয়ে ঝাঁট দেন কঙ্গনা৷ আরও কিছুটা সময় নিয়ে পরিষ্কার করার কথা থাকলেও, ভক্তদের ভিড়ে তা সম্ভব হয়নি৷ বলিউড হিরোইন, দামি শাড়ি, গয়না, কাপালে টিপ ও সানগ্লাস পরে যেভাবে ঝাড়ু হাতে মন্দির পরিষ্কার করেন, তা দেখতে ভিড় জমে যায়৷
advertisement
advertisement
আরও পড়ুনRam Mandir and Neighboring Country: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, ২২ জানুয়ারি প্রতিবেশী রাষ্ট্রে কড়া নির্দেশ জারি, ভুলেও করা যাবে না এই কাজ
ঐতিহাসিক এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ অযোধ্যায় তাঁর উপস্থিতিকে তার আগের জীবনের ভাল কাজের ফল হিসাবে বর্ণনা করেছেন কঙ্গনা। তিনি এই মুহূর্তটিকে শুধুমাত্র নিজের জন্যই নয়, সমগ্র দেশের জন্য শুভ বলে মনে করেন৷
advertisement
advertisement
ইতিমধ্যেই ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে রাম মন্দিরের গর্ভগৃহ৷ বাইরের চত্বরেও রয়েছে ফুলের সজ্জা৷ মন্দিরের স্তম্ভ, ছাদ ও দেয়ালে ফুল দিয়ে মুড়ে ফেলা হয়েছে।মন্দিরের স্তম্ভ, ছাদ ও দেয়ালে ফুলের শৈল্পিক নিদর্শন তৈরি করা হয়েছে, যা পরিবেশকে করে তুলেছে ঐশ্বরিক ও পবিত্র।
advertisement
advertisement
এছাড়াও মন্দিরের উপরের অংশটিও অত্যন্ত সুন্দর শৈলীতে সাজানো হচ্ছে। এ কাজে অনেক কর্মচারী মোতায়েন করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Actress Cleaning Mandir in Ayodhya: অযোধ্যায় মন্দির চত্বর পরিষ্কার বলি নায়িকার! হাতে ঝাড়ু, পরনে দামি শাড়ি-গয়না-টিপ-সানগ্লাস, জল দিয়ে ঝাঁট দিলেন অভিনেত্রী, দেখুন ভিডিও
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement