advertisement

রাজ-শুভশ্রীর সরস্বতী পুজোয় সুপারহিট আয়োজন, জানেন কী কী রয়েছে মেনুতে ?

Last Updated:

রাজ চক্রবর্তীর অফিসে পুজোর গন্ধের সঙ্গে মিলে মিশে গিয়েছে দারুণ দারুণ খাবারের গন্ধও

#কলকাতা: আজ সরস্বতী পুজো ৷ বাগদেবীর আরাধনায় মত্ত গোটা রাজ্য ৷ সকাল থেকেই ঘরে ঘরে উলুর ধ্বনি, শাঁকে ফুঁ ৷ কলম দেওয়া দোয়াতের ওপর নারেকলি কুল ৷ ধূপের গন্ধে গোটা ঘরে পুজো পুজো ভাব ৷ তবে পরিচালক রাজ চক্রবর্তীর অফিসে পুজোর গন্ধের সঙ্গে মিলে মিশে গিয়েছে দারুণ দারুণ খাবারের গন্ধও ৷ সরস্বতী পুজোয় অতিথি আপ্যায়ণে একেবারে সুপারহিট মেনু করে ফেলেছেন রাজ-শুভশ্রী ৷
রাজ-শুভশ্রীর সরস্বতী পুজোর সুপারহিট মেনুতে রয়েছে---
মটরশুটির কচুরি, আলুর দম , খিচুড়ি, পোলাও, ডাল, কুলের চাটনি, পায়েস মিষ্টি ৷
সকাল থেকেই তুমুল ব্যস্ততা পরিচালক রাজ চক্রবর্তীর অফিসে ৷ সকাল সকালই শাড়ি পড়ে, সুন্দর সেজে অফিসে হাজির হয়েছেন রাজের গিন্নি শুভশ্রী ৷ তবে আজ তিনি আর অভিনেত্রী শুভশ্রী নয়, বরং ঘরের বউয়ের মতো পুজোর কাজ সারছেন নিষ্ঠা ভরে৷ পাশে অবশ্যই সাদা পঞ্জাবি-পাজামা পরে হেল্পিং হ্যান্ড রাজ চক্রবর্তী ৷
advertisement
advertisement
নিজের হাতে ফুলের থালা সাজালেন শুভশ্রী ৷ ধূপকাঠি ধরিয়ে পুরোহিতকে করলেন সাহায্য ৷ আরতির জন্য একেবারে তৈরি করে দিলেন পঞ্চপ্রদীপ ৷
শুভশ্রীর কথায়, এদিনটাতে নিজের হাতে আপায়্যণ করি ৷ ভালো লাগে ৷ রাজ জানালেন, এদিন আমাদের কাছে প্রেম দিবস নয়, কারণ আমাদের প্রত্যেকটা দিনই প্রেমে ভরপুর, আদর মাখা ৷
রাজ চক্রবর্তীর অফিসের সরস্বতী পুজোয় হাজির ছিলেন রাজের মা ও বাবাও ৷ হাজির ছিলেন অভিনেতা তুলিকা বসু ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাজ-শুভশ্রীর সরস্বতী পুজোয় সুপারহিট আয়োজন, জানেন কী কী রয়েছে মেনুতে ?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement