advertisement

রাজ-শুভশ্রীর ফ্ল্যাটের পাশেই করোনার থাবা ! টেনশনে সেলেব দম্পতি

Last Updated:

বেশ চিন্তায় রয়েছেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী ৷ চিন্তার এখন একটাই কারণ, কমপ্লেক্সে করোনা হানা !

#কলকাতা: বেশ চিন্তায় রয়েছেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী ৷ চিন্তার এখন একটাই কারণ, কমপ্লেক্সে করোনা হানা !
হ্যাঁ, বাইপাসের ধারে অভিজাত এক আবাসনে হানা দিয়েছে করোনা ৷ খবর অনুযায়ী, এই অভিজাত আবাসনের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে ৷ আর এই খবর কানে আসা মাত্র ঘুম উড়েছে রাজ ও শুভশ্রীর ৷
কয়েকদিন আগেই প্রেগন্যান্ট হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শুভশ্রী ৷ সোশ্যাল মিডিয়ার হাত ধরেই শুভশ্রী ফ্যানদের জানিয়ে ছিলেন এবছরই তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য ৷ তাই তো তাঁদের ব্লকে করোনা ধরা পড়ায় রীতিমতো চিন্তার ভাঁজ সেলেব জুটির কপালে ৷
advertisement
advertisement
খবর অনুযায়ী, অভিজাত এই কমপ্লেক্সের ৬ নম্বর ব্লকেই থাকেন রাজ-শুভশ্রী ৷ এই ব্লকেরই এক বাসিন্দার শরীরে পাওয়া গিয়েছে করোনা ! এমনকী, ব্যক্তির ফ্ল্যাট রাজের ফ্ল্যাটের কয়েক তলা ওপরেই ! রাজের কথায়, ‘খবরটা শোনার পর থেকেই খুব দুশ্চিন্তায় আছি ৷ বাড়িতে প্রেগন্যান্ট বউ, বয়স্ক মা-বাবা ৷ এমনিতেই সাবধান ছিলাম, তবে এর পর আরও বেশি সতর্ক ও সাবধান থাকতে হবে ৷ তবে যিনি আক্রান্ত হয়েছেন, তিনি সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি এটাই চাই৷ তবে ব্যাপারটা শুনে খুবই রাগ হচ্ছে আমার ৷  কেন গাইড লাইন মানছে না মানুষ ৷ আমাদের ফ্ল্যাটের ওই ব্যক্তি মাঝে মধ্যেই বেরিয়ে পড়তেন ৷ দেখুন তো, কেমন বিপদ ডেকে আনল সবার জন্য ওই ব্যক্তি৷ সত্যিই খুব টেনশনে হচ্ছে  ৷’
advertisement
এই অভিজাত কমপ্লেক্সে থাকেন আরেক পরিচালক অরিন্দম শীলও ৷ তাঁর কথায়, ‘এখন আর কিছু তো করার নেই ৷ যথেষ্ট সচেতন থাকার পর এটা কীভাবে ঘটে গেল সেটাই আশ্চর্য লাগছে ৷ তবে আমরা আরও বেশি সতর্ক থাকব ৷ আক্রান্ত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করি ৷ ’
এই কমপ্লেক্সেই থাকেন রচনা বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তীও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাজ-শুভশ্রীর ফ্ল্যাটের পাশেই করোনার থাবা ! টেনশনে সেলেব দম্পতি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement