advertisement

‘বাংলা আমার হাসবে আবার’, এক ঝাঁক তারকা নিয়ে টলিউডের ঘরবন্দি গান !

Last Updated:

সিনেমার পর এবার গান ৷ করোনার দাপটে যখন গোটা দেশ কাঁপছে ৷ গোটা দেশে যখন মৃত্যুর মিছিল, ঠিক তখনই বাংলার মাটি থেকে নতুন আশার গান ৷

#কলকাতা: সিনেমার পর এবার গান ৷ করোনার দাপটে যখন গোটা দেশ কাঁপছে ৷ গোটা দেশে যখন মৃত্যুর মিছিল, ঠিক তখনই বাংলার মাটি থেকে নতুন আশার গান ৷ আবার ভোরের আলো ফুটবে, আবার অন্ধকার সরিয়ে নতুন সকাল হবে৷ যে সকালে বাংলা হাসবে ৷ সঙ্গে বিশ্ব ৷
গোটা বাংলার মানুষ এখন ঘরবন্দি ৷ রাস্তায় বের হলেই মুখে মাস্ক ৷ এতদিনের অভ্যস্ত জীবন যেন অনেকটাই পাল্টে গেছে৷ তবে পাল্টে যায়নি বাংলার মানুষের মন ৷ আর সেই মনের কথা জানিয়েই পরিচালক রাজ চক্রবর্তী এক ঝাঁক টলিস্টারদের নিয়ে তৈরি করে ফেললেন একটি গানের ভিডিও৷ মূলত, করোনার বিরুদ্ধে লড়াই করা জরুরি পরিবেষার মানুষদেরকেই এই গান নিবেদন করল টলিউড ৷
advertisement
গানটিতে দেখা গিয়েছে আবির মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত ও বনি সেনগুপ্তকে৷ নায়িকাদের মধ্যে রয়েছেন শুভশ্রী, শ্রাবন্তী, নুসরত, পাওলি, সায়ন্তিকা ৷ তারকারা নিজেদের ঘরে বসেই বানিয়ে ফেললেন ভিডিও৷ পরিচালনার দায়িত্বে ছিলেন রাজ চক্রবর্তী ৷ সঙ্গীত অরিন্দমের, গানের কথা প্রসেন, গাইলেন শ্বাশত সিং ও নিকিতা গান্ধি ৷
advertisement
advertisement
দেখুন সেই গান----
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বাংলা আমার হাসবে আবার’, এক ঝাঁক তারকা নিয়ে টলিউডের ঘরবন্দি গান !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement