advertisement

রাহুলের 'প্রিয়' সন্দীপ্তা ! প্রেমের গুঞ্জনে কি তবে সিলমোহর পড়ল ! চর্চা তুঙ্গে

Last Updated:

ছবি পোস্ট করে তিনি লেখেন, 'প্রিয়'। এভাবেই কি মনের কথা মানুষের সামনে তুলে ধরছেন রাহুল?

#কলকাতা:  রাহুল এবং সন্দীপ্তা সেন। এই দু'জনের প্রেম নিয়ে নানা জল্পনা শোনা যায়। টলিউডে কান পাতলেই শোনা যায়, 'তুমি সবে বলে'র সেটেই নাকি তাঁদের প্রথম দেখা। এবং সেখান থেকেই গোপনে দানা বাঁধে প্রেম। কিন্তু এ কথা কখনই প্রকাশ্যে আনেননি কেউ। ঠিক এই গুঞ্জনের পরেই আলাদা হন রাহুল-প্রিয়াঙ্কা। ছেলেকে নিয়ে আলাদাই থাকেন প্রিয়াঙ্কা। কিন্তু রাহুল তাঁর ছেলের সঙ্গে বাবার মতোই মিশতে পারেন। কয়েক দিন আগেই বাবা ছেলের দাবা খেলার ছবি সামনে আসতেই মনে হয় তবে কি আবার এক সঙ্গে থাকবেন তাঁরা। যদিও সে সব প্রশ্নের উত্তর আসার আগেই, অন্য এক প্রশ্ন ঘুরতে শুরু করেছে নেট দুনিয়ায়।
advertisement
advertisement
আর তার কারণ অবশ্যই রাহুলের ইনস্টাগ্রাম পোস্ট। সন্দীপ্তাকে নিয়ে সব সময় কথা এড়িয়ে যান রাহুল। তাঁরা কেবল ভালো বন্ধু। এর বেশি কিছু নয়। রাহুলকে ও সন্দীপ্তার তুইতুকারির সম্পর্ক। কোনও প্রেম নেই। এসব কথা তো জানা। তাহলে প্রশ্নটা এল কি নিয়ে? আসলে রাহুল তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল অর্থাৎ সোশ্যাল মাধ্যমে প্রথম সন্দীপ্তার সঙ্গে নিজের ছবি পোস্ট করলেন। আর তা নিয়েই শুরু জল্পনা।
advertisement
ছবি পোস্ট করে তিনি লেখেন, 'প্রিয়'। এভাবেই কি মনের কথা মানুষের সামনে তুলে ধরছেন রাহুল? নাকি কয়েকদিন ধরে তাঁর ও প্রিয়াঙ্কার সম্পর্ক ভালো হবে বলে যে কথা চালাচালি হচ্ছিল, এ ছবি তারই জবাব। প্রিয়াঙ্কা নন রাহুলের প্রিয় মানুষ কি তবে সন্দীপ্তা? ছবি দেখে ভক্তরা তো অন্তত তাই বলছেন। তবে এটি একটি সিরিয়ালের দৃশ্য। সেই ছবিই শেয়ার করেছেন রাহুল। হতে পারে তিনি প্রিয় সিরিয়াল বুঝিয়েছেন ! কিন্তু তা কি সম্ভব ! এসব নিয়ে চলছে জোর চর্চা। তার মাঝেই আবার ভক্তরা লিখছেন আমাদের , 'মাম্পি রাজাকে বেশি পছন্দ।' রাজার চরিত্রে 'দেশের মাটি' ধারাবাহিকে অভিনয় করছেন রাহুল। আর মাম্পির চরিত্রে রুকমা অভিনয় করছেন। এই জুটি নিয়েও চর্চা চলে। তবে রাহুল-সন্দীপ্তার জীবন প্রেমের নাকি শুধুই বন্ধুত্বের বন্ধনে বাঁধা থাকবে , তা বলবে ভবিষ্যৎ !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাহুলের 'প্রিয়' সন্দীপ্তা ! প্রেমের গুঞ্জনে কি তবে সিলমোহর পড়ল ! চর্চা তুঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement