advertisement

Radhika Apte: সহকর্মীরা সবাই সার্জারি করে চেহারা বদল করছেন, আমি ক্লান্ত: রাধিকা আপ্তে

Last Updated:

Radhika Apte: সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রুপোলি জগতের উপরি চাকচিক্য তিনি মেনে চলেন না।

রাধিকা আপ্তে
রাধিকা আপ্তে
#মুম্বই: অভিনয়ে বার বার নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। কিন্তু তবুও রুপোলি জগৎ থেকে নিজেদের দূরে রাখেন রাধিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রুপোলি জগতের উপরি চাকচিক্য তিনি মেনে চলেন না। আজকাল অনেকেই নানারকম অস্ত্রোপচারের সাহায্য নেন সৌন্দর্য বৃদ্ধির জন্য। রাধিকা এই সব পছন্দ করেন না বলে জানিয়েছেন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রাধিকা বলেছেন, "আমি সত্যি হাঁপিয়ে উঠেছি ইন্ডাস্ট্রিতে যেভাবে লোকজন সার্জারি করাচ্ছে। নিজের মুখ ও শরীরে পরিবর্তন আনতে সার্জারি করেছেন ইন্ডাস্ট্রির এমন অনেক সহ অভিনেতাকে আমি চিনি।"
advertisement
অভিনেত্রী আরও বলছেন, "আমি এসবের সঙ্গে মানিয়ে নিতে পারি না। কাউকে দেখিওনা এগুলির পক্ষে বা বিপক্ষে যে সরব হচ্ছে। বরং এমন মানুষ দেখি ইন্ডাস্ট্রিতে, যারা নিজেরা বডি পজিটিভিটি নিয়ে কথা বলে। কিন্তু নিজেরাই সার্জারি করে। আমি এগুলি দেখে সত্যি ক্লান্ত।"
advertisement
দেখতে দেখতে ১৭ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন রাধিকা আপ্তে। যাত্রা শুরু হয়েছিল ওয়াহ! লাইফ হো তো অ্যায়সি ছবিতে একটি ছোট্ট চরিত্র থেকে। প্রসঙ্গত, জি ফাইভ-এ আসতে চলেছে রাধিকার আসন্ন ছবি ফরেন্সিক। এই ওটিটি শো-তে অভিনয় করেছেন বিক্রান্ত মাসেও। এছাড়াও আরও বেশ কিছু কাজ আছে রাধিকার হাতে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Radhika Apte: সহকর্মীরা সবাই সার্জারি করে চেহারা বদল করছেন, আমি ক্লান্ত: রাধিকা আপ্তে
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement