advertisement

Priyanka Chopra : ৫ বছর পর ভাইয়ের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রিয়াঙ্কার

Last Updated:

রাখিবন্ধনের দিনটি প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ৷ ভাই সিদ্ধার্থের সঙ্গে এই বিশেষ দিনটি তিনি পালন করতে পারলেন ৫ বছর পরে

লন্ডন : রাখিবন্ধনের দিনটি প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ৷ ভাই সিদ্ধার্থের সঙ্গে এই বিশেষ দিনটি তিনি পালন করতে পারলেন ৫ বছর পরে ৷ রবিবার ভাই সিদ্ধার্থ ও মা মধুর সঙ্গে লন্ডন থেকে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা ৷ ‘পাঁচ বছর পর একসঙ্গে রাখিবন্ধন পালন করলাম ৷ তোকে ভালবাসি ছোট ভাই, সিদ্ধার্থ ৷ ছবিতে সাদা পোশাকে প্রিয়াঙ্কা ছিলেন স্নিগ্ধ ৷ তাঁর নতুন সিরিজ ‘সিটাডেল’-এর শ্যুটিং উপলক্ষে গত বছর থেকে প্রিয়াঙ্কা লন্ডনে আছেন ৷ একটি ছবিতে তাঁকে ভাইকে রাখি পরাতেও দেখা যায় ৷
ক্যালিফর্নিয়ায় নিজের বাড়িতে জুনে কিছু দিন কাটান প্রিয়াঙ্কা ৷ তার পর কাজ শুরু করতে উড়ে যান লন্ডন ৷ মাল্টি সিরিজ ‘সিটাডেল’-এর পরিচালক দ্য রুশো ব্রাদার্স ৷
কিছু দিন আগে প্রিয়াঙ্কা নিজের পরবর্তী কাজ নিয়েও ইনস্টাগ্রামে পোস্ট করেন ৷ সেটি নিয়ে নেটদুনিয়ায় বহু আলোচনা হয় ৷ ফরহান আখতারের ‘জী লে জরা’ ছবিতে তাঁকে দেখা যাবে ক্যাটরিনা কইফ ও আলিয়া ভটের সঙ্গে ৷ রোড ট্রিপের উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে উদযাপিত হবে তিন বান্ধবীর বন্ধুত্বও ৷
advertisement
advertisement
প্রিয়ঙ্কা জানিয়েছেন, তিন বছর ধরে ছবিটি ঘিরে পরিকল্পনা চলেছে ৷ গত বছর ফেব্রুয়ারিতে তাঁরা একসঙ্গে কথা বলেন ছবি নিয়ে ৷ কিন্তু তার পরই অতিমারির দ্বিতীয় তরঙ্গে রুদ্ধ হয়ে যায় পৃথিবী ৷ ফলে ছবির কাজ কিছুটা পিছিয়ে যায় ৷ এ বার ফরহানের পরিচালনায় জীবনের জয়গান গাইবেন তিন কন্যা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra : ৫ বছর পর ভাইয়ের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রিয়াঙ্কার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement