advertisement

প্রিয়া প্রকাশের চোখের ইশারা, নতুন ভিডিওতে ফের কাবু নেটদুনিয়া

Last Updated:

এলেন, ফের এলেন তিনি ৷ চোখের ইশারায় ফের করলেন কাবু ৷ ফের নেট দুনিয়ায় শোরগোল ৷

#মুম্বই: এলেন, ফের এলেন তিনি ৷ চোখের ইশারায় ফের করলেন কাবু ৷ ফের নেট দুনিয়ায় শোরগোল ৷ মিষ্টি হাসি ৷ চোখে দুষ্টু-মিষ্টি চাউনি ৷ আর ঘায়েল ইয়ংজেন ৷ চটপট সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার ৷ নিজে দেখে অন্যকে দেখার সুযোগ ৷ দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের ম্যাজিক এমনই ৷ আর এবারও সৌজন্যে পরিচালক ওমার লুলু-র দক্ষিণী ছবি ওরু আদার লাভ ৷ সব খবর এক পাশে, দুনিয়ার নজর প্রিয়া প্রকাশে ৷
advertisement
advertisement
২৫ সেকেন্ডের ভিডিওতেই গোটা বিশ্বের নজর কেড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র ৷ ভ্রু নাচিয়ে মন হাতের মুঠোয় করেছিলেন পুরুষকুলের ৷ ‘ওরু আদার লাভ’ ছবির একটি গান ভাইরাল হয়েছিল রাতারাতি ৷ আর ফুল ক্রেডিট প্রিয়ার!
সেই প্রিয়া প্রকাশই এক রাতেই হয়ে উঠেছিলেন ইউটিউব স্টার ৷ প্রিয়া প্রকাশের এই ছোট্ট ভিডিও ইউটিউবের সমস্ত রেকর্ড ভেঙেছিল অল্প সময়ে ৷ যেখানে দর্শক সংখ্যা ৯০ লক্ষ !
advertisement
ওরু আদার লাভ ছবির মানিক্য মালারায়া পুভি-র আগে কোনও গানই নাকি ইউটিউবে এত তাড়াতাড়ি এ মাত্রার সাফল্য পায়নি !
ফেব্রুয়ারি মাসে একটি ছোট্ট ভিডিও ক্লিপ একের পর এক শেয়ার করছেন নেটিজেনরা ৷ কেউ ট্যাগ করছেন পুরনো প্রেমিক বা প্রেমিকাকে৷ কেউ সদ্য ক্রাশকে ট্যাগ করছেন চুপিসারে ৷ কেই আবার এই ভিডিও দেখে ঢুকে পড়ছেন নস্ট্যালজিয়ায় ৷ হ্যাঁ, এই ছোট্ট ভিডিও নতুন প্রেমকে উসকে দিতে যতটাই সিদ্ধহস্ত, তেমনি পুরনো প্রেমকেও নিয়ে আসছে সামনে ৷ তা হঠাৎ করে কোথা থেকে উৎপত্তি ঘটল এই ভিডিও-র ?
advertisement
সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে মালায়ালাম ছবি ‘ওরু আদার লাভ’ ৷ আর সেই ছবিরই একটি গান মানিক্য মালারায় পুভি ৷ সেই গানেরই একটি ছোট্ট অংশ সোশ্যাল নেটওয়ার্কে রীতিমতো ভাইরাল হয়েছিল ৷ ছবির পরিচালক ওমার লুলু ৷
তবে কি শুধুই ভিডিও ? ভিডিও-র সঙ্গে ভাইরাল হয়েছে মালায়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র ৷ ভিডিওতে প্রিয়ার চোখের চাউনিতে কাত অনেক পুরুষের হৃদয় ৷ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ নতুন প্রিয়া ৷ তবে নতুন হলে কী হয়েছে, ইতিমধ্যেই এক ভিডিও ক্লিপেই শোরগোল ফেলে দিয়েছেন প্রিয়া ৷ সদ্য মুক্তি পাওয়া গানটি অনলাইনে পোস্ট করেছেন কম্পোজার শান রেহমান।
advertisement
তবে এই ভাইরাল প্রেমের পিছনে অবশ্যই রয়েছে দারুণ প্রোমোশন ফন্দি ৷ যেভাবে নতুন ছবির একটি গান সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়েছে, তাতে যে খুব অল্প খাটনিতেই বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন ছবির টিম, তা নিঃসন্দেহেই বাহবা পাওয়ার যোগ্য ৷ তবে এই ভিডিও-র মধ্যে দিয়ে যদি প্রেম ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে, তাতে ক্ষতি কি?
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রিয়া প্রকাশের চোখের ইশারা, নতুন ভিডিওতে ফের কাবু নেটদুনিয়া
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement