advertisement

‘শ্বশুরবাড়ি’ থেকে ‘প্রাক্তণ’ ! ঋতুপর্ণার জন্মদিনে প্রসেনজিতের অভিনব শুভেচ্ছা

Last Updated:

এক সময় বাংলা সিনেমার জুটি মানেই প্রসেনজিৎ-ঋতুপর্ণা ৷

#কলকাতা: এক সময় বাংলা সিনেমার জুটি মানেই প্রসেনজিৎ-ঋতুপর্ণা ৷ একের পর এক হিট ৷ দর্শককুলে উন্মাদনা এই জুটিকে ঘিরে ৷ তবে এত হিটের পরেও, বেশ কয়েক বছর ধরে নানা কারণে প্রসেনজিৎ ও ঋতুপর্ণার মধ্যে তৈরি হয়েছিল দুরত্ব ৷ তবে সেই দুরত্ব এখন ইতিহাস ৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘প্রাক্তন’-এ ফের জুটি বাঁধলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা ৷ বক্স অফিসে সে ছবিও বাম্পার হিট ৷ তারপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিও হিট ৷
ঋতুপর্ণার জন্মদিনে সেই জুটির ম্যাজিককেই মনে করিয়ে দিলেন যেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ ইনস্টাগ্রামে শেয়ার করলেন একটি ভিডিও ৷ যেখানে উঠে এল শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে দৃষ্টিকোণ অবধি সব ছবির পোস্টারই ৷
সেই ভিডিও পোস্ট করে প্রসেনজিৎ লিখলেন, ‘বছরের পর বছর ধরে বাংলা চলচ্চিত্রে, যার সাথে আমার অভিনয়ের রসায়ন সব স্তরের দর্শকের মন-প্রাণ স্পর্শ করেছে, সেই অতুলনীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুব ভালো কাটুক বছরটা!’
advertisement
advertisement
দেখুন সেই ভিডিও--
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘শ্বশুরবাড়ি’ থেকে ‘প্রাক্তণ’ ! ঋতুপর্ণার জন্মদিনে প্রসেনজিতের অভিনব শুভেচ্ছা
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement