advertisement

অক্সিমিটার ব্যবহারের সঠিক উপায় কী, অনুরাগীদের ক্লাস নিলেন কোভিড উত্তীর্ণ পূজা

Last Updated:

নিভৃতবাসের প্রথম দিকে তিনি নিজেই জানতেন না অক্সিমিটারের যথার্থ ব্যবহার ৷ স্বীকারোক্তি পূজার ৷ তাঁকে শিখিয়ে দিয়েছেন চিকিৎসক ৷

মুম্বই : কীভাবে ঠিক করে ব্যবহার করবেন পালস অক্সিমিটার? অনুরগীদের শেখালেন পূজা হেগড়ে ৷ অভিনেত্রী নিজেই কিছু দিন হল কোভিড সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন৷ এ বার তিনি ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে বললেন কীভাবে পালস অক্সিমিটার ঠিকভাবে ব্যবহার করতে হবে ৷
পূজা জানিয়েছেন তিনি যে সময় কোভিড আক্রান্ত হয়ে নিভৃতবাসে ছিলেন, তখন চিকিৎসকরা তাঁকে অক্সিজেন মাত্রার দিকে সজাগ ও সতর্ক নজর রাখার নির্দেশ দিয়েছিলেন ৷ তবে নিভৃতবাসের প্রথম দিকে তিনি নিজেই জানতেন না অক্সিমিটারের যথার্থ ব্যবহার ৷ স্বীকারোক্তি পূজার ৷ তাঁকে শিখিয়ে দিয়েছেন চিকিৎসক ৷ তাঁর মতে, সঠিক তথ্য, যতই সাধারণ হোক না কেন, কোভিড চিকিৎসার ক্ষেত্রে তুচ্ছ নয় ৷ পূজার ভিডিয়ো দেখে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ভক্তরা ৷ অধিকাংশ অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন ‘হৃদয়’-এর ইমোজি দিয়ে ৷
advertisement
View this post on Instagram

A post shared by Pooja Hegde (@hegdepooja)

advertisement
advertisement
এপ্রিল মাসে কোভিড সংক্রমিত হন পূজা ৷ ৫ মে ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, অবশেষে তিনি নেগেটিভ৷ করোনার সঙ্গে যুদ্ধে তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানান ভক্ত ও অনুরাগীদের ৷
মূলত দক্ষিণী ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় পূজা অভিনয় করেছেন হিন্দি ছবি ‘মহেঞ্জোদাড়ো’ এবং ‘হাউসফুল ৪’-এও ৷ রোমান্টিক কমেডি ‘রাধে শ্যাম’-এ তাঁকে দেখা যাবে প্রভাসের বিপরীতে ৷ রোহিত শেট্টীর ‘সার্কাস’ ছবিতে তাঁর নায়ক রণবীর সিংহ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অক্সিমিটার ব্যবহারের সঠিক উপায় কী, অনুরাগীদের ক্লাস নিলেন কোভিড উত্তীর্ণ পূজা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement