advertisement

একাই রাধিকা, ‘ফোবিয়া’ অল্প ঢিলে

Last Updated:

ভয় ব্যাপারটাকে একেবারে যেন জলভাত করে ফেলতে চাইছেন পরিচালক পবন কৃপালিনি ৷

#মুম্বই: ভয় ব্যাপারটাকে একেবারে যেন জলভাত করে ফেলতে চাইছেন পরিচালক পবন কৃপালিনি ৷ তাই হয়তো ‘রাগিনি এমএমএস’ পরেই ফের সরাসরি ভূত নয়, ভয়কে ফের চিত্রনাট্যে এনে ফেললেন কৃপালিনি ! তা ভয় এনে, নতুন কি কিছু দিতে পারলেন? সে উত্তরটা না হয় একটু পরেই দেওয়া যাক ৷ তার আগে ‘ফোবিয়া’ ছবিটা ঠিক কীরকম, তা একটু খোলসা করা যাক ৷
১৯৯৩ সালে রামগোপাল ভার্মা ‘কউন’ নামে একটি ছবি তৈরি করেছিলেন ৷ ‘কউন’ ছবিতে অভিনয় করেছিলেন উর্মিলা, মনোজ বাজেপেয়ি ! কিন্তু উর্মিলাই ছিলেন ছবির প্রধান চরিত্র ৷ কৃপালিনি-র ‘ফোবিয়া’ সরাসরি প্লটে নয়, তবে রামগোপালের ‘কউন’ থেকে কিছুটা অনুপ্রাণিত হয়েছে গল্প বলার ছন্দে ৷
ফাঁকা একটা ঘর ৷ একটি মহিলা ৷ একটা কালো বিড়াল ৷ মোটামুটি এই হল ‘ফোবিয়া’ গল্পের মূল চরিত্র ও প্রপ ! রামগোপালের ‘কউন’ ছবিতেও ফাঁকা একটা বাড়ি, একা মহিলা ও একটি কালো বিড়াল ! তবে ‘কউন’ ছবির সঙ্গে বেশ কিছু জায়গায় মিল থাকলেও, ‘ফোবিয়া’তে তফাতও রয়েছে অনেক ৷ ‘ফোবিয়া’ শুধুমাত্র থ্রিলার ছবি হিসেবে নয়, এই ছবিতে পরিচালক প্রচ্ছন্নে রেখেছিলেন ফোবিয়ার মতো এক সামাজিক ব্যধি ৷ যা বহু মানুষের মনের অন্ধকারে লুকিয়ে থাকে ৷
advertisement
advertisement
‘ফোবিয়া’ ছবিটি গোটাটাই দাঁড়িয়ে রয়েছে রাধিকা আপ্তের অভিনয়ের ওপর ৷ ক্যামেরা বেশিরভাগ সময়ই ফলো করে গিয়েছে রাধিকাকে ৷ আর অভিনয়ের ক্ষেত্রে একাংশ শতাংশ পারফেক্ট রাধিকা ৷
এত কিছু থাকা সত্ত্বেও ‘ফোবিয়া’ ছবির দুর্বলতা রয়েছে ৷ বেশিরভাগ দৃশ্যেক পরিচালক একটু বেশিমাত্রায় টেনে নিয়ে গিয়েছেন ৷ যা ছবির গতিকে শ্লথ করে দেয়৷ কিছু কিছু দৃশ্য অতিমাত্রায় ডার্ক টোনে শ্যুট করা ৷ আবহ সঙ্গীতেও তেমন জোর নেই ৷ রোমাঞ্চ তৈরি করার ব্যাপারে যা একেবারেই সঠিক প্রয়োগ নয় ৷ তবুও ‘ফোবিয়া’ ছবি এমন এক ছবি যা বলিউডে নতুন স্বাদ দিতে পারে ৷ এই ছবি ফের প্রমাণ করতে পারে অল্প বাজেটেও ভালো ছবি করা যায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
একাই রাধিকা, ‘ফোবিয়া’ অল্প ঢিলে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement