advertisement

News18 Survey: সিনেমা হলে যেতে ভয় ! সমীক্ষাতে এল চমকে দেওয়ার মতো তথ্য

Last Updated:

তাহলে কী করোনা পরবর্তী জীবন এভাবেই চলবে? ফের কি পপকর্ন হাতে সিনেমাপ্রেমী মানুষেরা ভিড় জমাবেন না সিনেমাহলে? প্রশ্ন চিহ্ন বিনোদনজগতে ৷

#নয়াদিল্লি: মারণ ভাইরাস করোনা নিয়ে নাজেহাল গোটা বিশ্ব ৷ করোনা মোকাবিলায় এখন গোটা দেশ লকডাউনে ৷ বন্ধ স্কুল, কলেজ, শপিংমল, সিনেমাহল ৷ মোবাইল ফোন, টিভিতেই আপাতত বিনোদনে আটকে ঘরবন্দি মানুষেরা ৷ অন্যদিকে করোনার কারণে সেই মার্চ মাস থেকে সিনেমা-সিরিয়ালের শ্যুটিং বন্ধ ৷ একেবারেই স্তব্ধ হয়ে পড়েছে গোটা বিনোদন জগত ৷ আটকে গিয়েছে বহু সিনেমার রিলিজ ৷ আর তাই তো উপায় না দেখে ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে বলিউডের বহু ছবি ৷ তাহলে কী করোনা পরবর্তী জীবন এভাবেই চলবে? ফের কি পপকর্ন হাতে সিনেমাপ্রেমী মানুষেরা ভিড় জমাবেন না সিনেমাহলে? প্রশ্ন চিহ্ন বিনোদনজগতে ৷
সেই প্রশ্নের উত্তর খুঁজতে বিশেষ এক সমীক্ষার ব্যবস্থা করেছিল News18 ৷ News18 Survey-তে অংশ নিয়েছিলেন দেশের নানা প্রান্তের মানুষ ৷ কাশ্মীর থেকে কন্যাকুমারী, কলকাতা থেকে গুয়াহাটি, গুজরাট থেকে রাজস্থান ৷ সব প্রান্তের মানুষেরাই জানিয়েছেন লকডাউন উঠলে এবং করোনা পরবর্তী জীবনে তাঁরা কোনওমতেই সিনেমাহলে যেতে প্রস্তুত নন ৷
বিশেষ করে, গুজরাট, অসম ও ওড়িশা, তামিলনাড়ুর বেশিরভাগ মানুষেরা জানিয়েছেন, তাঁরা আর কোনওদিনই সিনেমাহলে যেতে চান না !
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
News18 Survey: সিনেমা হলে যেতে ভয় ! সমীক্ষাতে এল চমকে দেওয়ার মতো তথ্য
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement