advertisement

সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ছবি পোস্ট করে বিস্ফোরক পার্নো!

Last Updated:

ইনস্টাগ্রামে ছবি আপলোড করে নজর কাড়লেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র ৷

#কলকাতা: ইনস্টাগ্রামে ছবি আপলোড করে নজর কাড়লেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র ৷ তবে এ নজর কাড়া একেবারেই সমাজের বাঁকা নজরে পড়ার ! তবে শুধু ছবি নয়, ছবির সঙ্গে পার্নো ইনস্টাগ্রামে লিখলেন, ‘হ্যাঁ, আমি একজন মহিলা ৷ আমার ‘স্তন’, ‘নিতম্ব’ দুই-ই রয়েছে ৷ কারও যদি কোনও অসুবিধা থাকে আমাকে আনফলো করে দিতে পারেন ৷ যৌনতা নিয়ে আমাদের দেশ অনেক পিছিয়ে, তারই প্রমাণ আমার ছবির নীচে দেওয়া নানা কু-মন্তব্য ৷’ আর পার্নোর লেখা এই উক্তি নিয়েই আপাতত শোরগোল গোটা সিনে মহলে ৷
কিছুদিন আগে ট্যুইটারে পার্টি পোশাকে একটি ছবি পোস্ট করেন পার্নো৷ সেই ছবিতে তাঁর ‘স্তন’ নিয়ে নানা কু-মন্তব্য ছড়িয়ে পড়ে ট্যুইটারে ৷ পার্নো তাঁর প্রতিবাদও করেন ৷ পার্নোর সেই প্রতিবাদ নিয়ে বিতর্কের ঝড় গোটা সিনে মহলে ৷
এর আগে বলিউডে, দীপিকা পাড়ুকোন প্রায় একই কায়দায় মুখ খুলেছিলেন ৷ একটি ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত দীপিকার ছবি নিয়ে গোটা বলিউডে তোলপাড় শুরু হয় ৷ দীপিকা স্পষ্ট জানিয়েছিলেন, একজন মহিলার স্তন থাকে ৷ আর সেটা দেখাও যায় ৷ এই নিয়ে এত গুঞ্জনের কী রয়েছে? এমনকী, নির্দিষ্ট সংবাদপত্রকেও এক হাত নিতে ছাড়েননি দীপিকা পাড়ুকোন !
advertisement
advertisement
শুধু দীপিকা নয়, সোনম কাপুর, অনুষ্কা শর্মারাও বহুবার নানা কারণে সোশ্যাল নেটওর্য়াকিংয়ে নানা পোস্ট নিয়ে বাঁকা নজরে পড়েছেন ৷ এবং পড়ে তাঁর প্রতিবাদও করেছেন ৷
ট্যুইট করে পার্নো বলেছেন, ‘পুরো ব্যাপারটা চেপে যাওয়া ঠিক নয় ৷ প্রতিবাদ না করলে, এটা বাড়তেই থাকে৷ তাই প্রতিবাদ করা উচিত ৷ ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য ৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ছবি পোস্ট করে বিস্ফোরক পার্নো!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement