advertisement

Birthday Special: মাধুরীকে নিজেদের করে নিতে চেয়েছিল পাকিস্তান !

Last Updated:
#মুম্বই: তিনি বলিউডের ধকধক গার্ল ৷ আট থেকে আশি তাঁর এক হাসিতেই কাবু ৷ তিনি মাধুর্য, তিনিই গজগামিনী ! বলিউডের এক সময়ের হার্টথ্রব মাধুরী দীক্ষিতের আজ জন্মদিন ৷ ৫১ বছরে পা দিলেন সুন্দরী মাধুরী ৷ এক সময় গোটা দুনিয়ার কাছে মাধুরীই ছিলেন বলিউডের পরিচয় ৷ মাধুরী ম্যাজিকেই আচ্ছন্ন ছিল গোটা দেশ ৷
সেই মাধুরীর জাদুতে এক সময় কাবু ছিল পাকিস্তানও ৷ বহুবার পাকিস্তানি সিনেমায় অভিনয়ের জন্য ডাকও পেয়েছিলেন মাধুরী ৷ তবে বলিউডের রানি হয়েই কেরিয়ারকে জমাতে চেয়েছিলেন সুন্দরী দীক্ষিত ৷
গুঞ্জনে এসেছিল, কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে চলা রাজনৈতিক কুস্তিতে চুপিসারে ঢুকে পড়েছিলেন মাধুরী ৷ এমনকী, একসময় নাকি পাকিস্তানে স্লোগান উঠেছিল ‘মাধুরী পাকিস্তানকে দিয়ে দাও, আমরা কাশ্মীর দিয়ে দেব !’
advertisement
advertisement
মাধুরীকে নিয়ে এরকমই বহু গুঞ্জন ছড়িয়ে রয়েছে বলিউডে ৷ কখনও তাঁর সঙ্গে সঞ্জয় দত্ত ও অনিল কাপুরের নাম জড়িয়ে, তো কখনও ২২ লাখের ঘাগড়া পড়ে দেবদাস ছবির গানে নেচে তাক লাগিয়ে দেওয়া ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Birthday Special: মাধুরীকে নিজেদের করে নিতে চেয়েছিল পাকিস্তান !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement