advertisement

‘উড়তা পঞ্জাব’ টিমকে শুভেচ্ছা জানালেন পহেলাজ নিহালনি !

Last Updated:

‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্ক তুলেছিলেন তিনি নিজেই ৷ এমনকী, আদালতেও গিয়েছেন ছবির মুক্তি আটকাতে ৷

#মুম্বই: ‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্ক তুলেছিলেন তিনি নিজেই ৷ এমনকী, আদালতেও গিয়েছেন ছবির মুক্তি আটকাতে ৷ শেমমেশ ‘উড়তা পঞ্জাব’ টিমের কাছে পরাজিত হয়ে রীতিমতো আত্মসমর্পণ করলেন সিবিএফসি চেয়ারম্যান পহেলাজ নিহালনি ৷ ছবির মুক্তির পর ছবির সাফল্য কামনা করে, ছবির পরিচালক অভিষেক চৌবে ও প্রযোজক অনুরাগ কাশ্যপকে শুভেচ্ছা জানালেন পহেলাজ নিহালনি ৷
পহেলাজ জানালেন, ‘উড়তা পঞ্জাব ছবির সাফল্য কামনা করি ৷ এই ছবি বক্স অফিসে ভালো ফল করুক এটাই চাই !’
শাহিদের এই ছবি নিয়ে বিতর্ক ওঠে ছবির নামে ‘পঞ্জাব’ ব্যবহার করাতেই ৷ ছবির গল্প পঞ্জাবে নেশা ও মাদকের ব্যবহার নিয়ে, পঞ্জাবের ইয়ং জেনারেশনে মাদকাসক্তি নিয়ে ৷ পরিচালক ও প্রযোজকের কথায়, ‘উড়তা পঞ্জাব’ থেকে পঞ্জাব সরিয়ে নিলে বিষয়টিই স্পষ্ট হবে না ৷ অন্যদিকে সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনি আপত্তি তুলেছে এই ‘পঞ্জাব’ শব্দ নিয়েই ৷ শুধু তাই নয়, পহেলাজ নিহালনি ‘ঘুষ’ খাওয়ার অভিযোগ তুলেছেন অনুরাগের বিরুদ্ধে ৷
advertisement
advertisement
বুধবার বৈঠকে অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, ‘বিভিন্ন ধরণের সিনেমা তৈরি হচ্ছে ৷ তিনি একা দেশের নীতিবোধ তৈরি করতে পারেন না ৷ আমি শেষ পর্যন্ত লড়ব ৷ দর্শকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা অপরাধ ৷ একনায়কতন্ত্র চালাচ্ছেন নিহালনি ৷ সেন্সর বোর্ডের অরাজকতা কয়েক বছর ধরে চলছে ৷ আমি অনেকদিন ধরে এর প্রতিবাদ করছি ৷ এই সিনেমা নিয়ে অযথা রাজনীতি হচ্ছে ৷ আমি বাস্তব ঘটনা নিয়ে সিনেমা করি ৷ রাষ্ট্রের বিরুদ্ধে সিনেমা আজ পর্যন্ত করিনি ৷ সাধারণের জন্য সিনেমা করি ৷ আমি এভাবে সাংবাদিক বৈঠকে বসব ভাবিনি ৷ আমি রাজনীতি করি না, সিনেমা তৈরি করি ৷ ’
advertisement
‘উড়তা পঞ্জাব’ ছবি নিয়ে সিবিএফসি-র চেয়ারম্যান পহেলাজ নিহালনি-র প্রায় সমস্ত বিতর্ক ও মন্তব্যকে খারিজ করে সোমবার মুম্বই হাইকোর্ট স্পষ্টই জানিয়েদিল, ‘উড়তা পঞ্জাব ছবিতে এমন কিছু নেই যা পঞ্জাবের ভাবমূর্তি নষ্ট করে ৷ ছবির চিত্রনাট্য সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলবে না ৷ তাই সিবিএফসি যে নিষিদ্ধকরণের কথা বলছে তা একেবারেই অনুচিত ৷ পরিচালকের বিয়ষবস্তু নিয়ে সমালোচনা করা অনুচিত ৷’ এদিন ৪৮ ঘণ্টার মধ্যে সার্টিফিকেশন দিয়ে ছবিটি মুক্তি দেওয়ার নির্দেশ দিল মুম্বই হাইকোর্ট ৷ ’
advertisement
তবে সিবিএফসি-র তরফ থেকে পহেলাজ নিহালনি যে ৮৯ কাটের কথা বলেছিলেন, তার মধ্যে একটি মাত্রই কাটকেই সবুজ সংকেত দেখিয়েছে হাইকোর্ট ৷ ছবির একচি দৃশ্যে স্টেজের ওপর শাহিদকে প্রস্রাব করতে দেখানো হয়েছে ৷ সেই দৃশ্যকেই বাদ দিতে বলা হয়েছে হাইকোর্টের রায়ে ৷ এছাড়া, সিনেমার শুরুতে ব্যবহার হওয়া বিবৃতিকে নতুন করে লেখার কথাও জানিয়েছে মুম্বই হাইকোর্ট ৷
advertisement
সিবিএফসিকে তোপ দেগে মুম্বই হাইকোর্ট এদিন জানালেন, সেন্সর বলে কোনও কথা নেই ৷ সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানতে হবে ৷’
বলিউডের কড়া নজরে ফের সেন্সর বোর্ড ও চেয়ারম্যান পহেলাজ নিহালনি ৷ গত এক সপ্তাহ ধরে শাহিদ-করিনা-আলিয়ার ‘উড়তা পঞ্জাব’ ছবি নিয়েই বিতর্ক তুঙ্গে গোটা বলিউডে ৷ সেন্সর বোর্ডের সমালোচনা করে প্রায় গোটা বলিউড পাশে এসে দাঁড়িয়েছে ছবির প্রযোজক অনুরাগ কাশ্যপ ৷ এমনকী, সেন্সর বোর্ডের বিরুদ্ধে মুম্বই হাইকোর্টে মামলাও দায়ের করেছে ‘উড়তা পাঞ্জাব’-এর প্রযোজক ও পরিচালক ৷
advertisement
বুধবার এই বিতর্ক ঘিরে এক বিশেষ সাংবাদিক বৈঠক আয়োজন করে বলিউডের তাবড়রা ৷ সাংবাদিক বৈঠকে সেন্সর বোর্ডের আচরণকে সমালোচনা করে পরিচালক মহেশ ভাট বলে, ‘উড়তা পঞ্জাব’ ছবিতে আমি পরিচালকের কাজের প্রশংসা করছি ৷ সেন্সর বোর্ডের অরাজকতা চলতে পারে না৷’
‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্কের শেষ নেই ৷ বৃহস্পতিবার সিবিএফসি-র ৮৯ কাটের বিরুদ্ধে ছবির প্রযোজক অনুরাগ কাশ্যপের আবদনকে খারিজ করেছিল মুম্বই হাইকোর্ট ৷ তবে শুক্রবার শুনানিতে ‘উড়তা পঞ্জাব’ পাশে পেল হাইকোর্টকেও ৷ ‘উড়তা পঞ্জাব’ নিয়ে চুড়ান্ত নির্দেশ হাইকোর্ট দেবে সোমবার ৷
advertisement
শুক্রবার শুনানিতে বিচারক সিবিএফসি-র ভূমিকার ওপর প্রশ্ন তুলে জানাল, ‘সেন্সর বোর্ডের কাজ তো সার্টিফিকেট দেওয়া ৷ কোন দৃশ্য বাতিল হবে তা নয় ৷’ এদিন হাইকোর্ট আরও বলে, ‘ব্যক্তিগত পছন্দ নিয়ে কেন আপত্তি তুলছে সিবিএফসি ? টিভি হোক বা সিনেমা মানুষকে দেখতে দিন ৷ মাল্টিপ্লেক্সের দর্শক অনেক বুদ্ধিদীপ্ত ৷ তাঁদের ভাবনা-চিন্তার ক্ষমতা রয়েছে ৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘উড়তা পঞ্জাব’ টিমকে শুভেচ্ছা জানালেন পহেলাজ নিহালনি !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement