advertisement

অক্ষয়ের ‘প্যাডম্যান’, বনশালির ‘পদ্মাবত’, ২৫ জানুয়ারি বক্স অফিসে জোর লড়াই !

Last Updated:

কর্নি সেনার চোখ রাঙানি৷ একের পর এক প্রতিবাদ ৷ নানা রাজ্যে ছবিটিকে নিষিদ্ধ করার চেষ্টা ৷

#মুম্বই: কর্নি সেনার চোখ রাঙানি৷ একের পর এক প্রতিবাদ ৷ নানা রাজ্যে ছবিটিকে নিষিদ্ধ করার চেষ্টা ৷ শেষমেশ সেন্সরের আটকেই গিয়েছিল সঞ্জয়লীলা বনশালির ম্যাগনাম ওপাস ‘পদ্মাবতী’ ৷ শেষমেশ, সব বিতর্ককে সঙ্গে নিয়েই, সেন্সর বোর্ডের সমস্ত নিয়ম মেনেই, নাম বদলে জানুয়ারি মাসের ২৫ তারিখ মুক্তি পেতে চলেছে দীপিকা, রণবীর ও শাহিদের ছবি পদ্মাবতা !
অন্যদিকে, বলিউডের খিলাড়ি কুমার ফের হাজির একেবারে নতুন রূপে প্যাডম্যান হয়ে ৷ যে লড়াইয়ের কোনও সম্ভাবনাই ছিল না, সেই লড়াই-ই এবার দেখতে চলেছে বক্স অফিস ৷
advertisement
advertisement
তবে সম্প্রতি অক্ষয় কুমার ‘পদ্মাবত’-এর সঙ্গে ‘প্যাডম্যান’-এর ক্ল্যাশ নিয়ে বলতে গিয়ে মন্তব্য করেছেন, ‘প্রত্যেক ছবিরই নিজস্বতা রয়েছে ৷ যে কোনও ছবিই যেকোনও সময়ে মুক্তি পেতে পারে ৷ ভালো ছবির মধ্যে কোনও লড়াই হয় না ৷ দর্শক দুটোই দেখবে !’
অক্ষয় মানেই কিছুটা হটকে ৷ অক্ষয় মানেই বক্স অফিসে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরনো৷ তাই তো বলিউডের খানজাদারা একদিকে, আর অন্যদিকে অক্ষয় ৷ অক্ষয়ের ঝুলিতে একের পর এক হিট৷ প্রচুর ফ্যান ফলোয়িং৷ কারণ অক্ষয় জানেন সাফল্যের গোপনমন্ত্র৷ তাই এবার প্যাডম্যান হয়ে হাজির অক্ষয় কুমার ৷ ছবির প্রযোজক অক্ষয়ের স্ত্রী ট্যুইঙ্কল খান্না ৷ ছবির নাম ‘প্যাডম্যান’৷ সম্প্রতি মুক্তি পেল ছবির ট্রেলার ৷
advertisement
গত বছরে অক্ষয় হিট দিয়েছেন একের পর এক ছবি ৷ বক্স অফিসে সাড়া ফেলেছিল অক্ষয়ের এয়ারলিফট ৷ তবে নতুন বছরে একেবারে অন্য রূপে আসতে চলেছেন বলিউডের খিলাড়ি কুমার৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অক্ষয়ের ‘প্যাডম্যান’, বনশালির ‘পদ্মাবত’, ২৫ জানুয়ারি বক্স অফিসে জোর লড়াই !
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement