advertisement

ব্রেট লি-র নগ্ন দৃশ্যে এবার পহেলাজের চোখ !

Last Updated:

ব্রেটলি অভিনীত ‘আনইন্ডিয়ান’ ছবির মুক্তি নিয়ে প্রথম থেকেই নানা বিতর্ক, নানা জল্পনা ৷

#মুম্বই: ব্রেট লি অভিনীত ‘আনইন্ডিয়ান’ ছবির মুক্তি নিয়ে প্রথম থেকেই নানা বিতর্ক, নানা জল্পনা ৷ বহুদিন ধরে আটকে থাকার পর ছবিটি মুক্তি পাওয়ার জন্য যখন দিন গুনছে, ঠিক এই সময়ই ছবিতে নজর পড়ল সিবিএফসি-র চেয়ারম্যানে পহেলাজ নিহালনির ৷ আর পহেলাজের চোখ মানেই তো সেন্সর কাঁচি ! আলিয়া, শাহিদ, করিনা যেমন বাদ পড়েনি নিহালনির কাঁচি থেকে, ব্রেটলিও পড়লেন না বাদ ৷ ‘আনইন্ডিয়ান’ ছবির একটি দৃশ্য নিয়ে আপত্তি প্রদর্শন করলেন পহেলাজ !
তবে এবার ‘আনইন্ডিয়ান’ ছবির পরিচালক অনুপম চোপড়া এই নিয়ে খুব একটা ঝামেলা বা লড়াইয়ে গেলেন না, পহেলাজের কথায় ছবি থেকে সরিয়ে দিলেন আপত্তিকর দৃশ্যটি৷ তা কী ছিল এই দৃশ্যতে ?
‘আনইন্ডিয়ান’ ছবির যে দৃশ্য নিয়ে আপত্তি উঠেছে তাতে ব্রেট লি ও অভিনেত্রী তনিষ্ঠা চট্টোপাধ্যায়ের মধ্যে সঙ্গম দেখানো হয়েছে ৷ আর এই দৃশ্যে স্পষ্টভাবে দেখা গিয়েছে, ব্রেট লি-র নিতম্ব !
advertisement
advertisement
পহেলাজ জানিয়েছেন, ‘সঙ্গম দৃশ্য নিয়ে আপত্তি নেই ৷ দৃশ্যটি আবহ সঙ্গীত হিন্দু শাস্ত্রের মন্ত্র জপ হচ্ছিল, আর সঙ্গে পিছন দিক থেকে ব্রেট লিকে নগ্ন অবস্থায় দেখা গিয়েছিল ৷ তবে আমি পরিচালককে দৃশ্যটা একেবারে সরানোর জন্য বলিনি ৷ শুধু একটু কাটছাঁটের কথা বলেছি ! আশা করি এই নিয়ে কোনও বিতর্ক নেই !’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ব্রেট লি-র নগ্ন দৃশ্যে এবার পহেলাজের চোখ !
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement