advertisement

সোনমের বিয়ের আসর বসতে চলেছে এ দেশেই

Last Updated:
#মুম্বই: কিছুদিন আগেই মারা গিয়েছেন জেঠিমা ৷ সেই শোকের ছায়া কাটিয়ে ধীরে ধীরে কাপুর মেনশনে আনন্দের রং লাগতে শুরু করেছে কাপুর মেনশনে ৷ হাতে মাত্র আর কয়েকটা দিন ৷ এরপরেই বহুদিনের বন্ধু আনন্দ আহুজার সঙ্গে বিয়ে সারতে চলেছেন অনিল-কন্যা সোনম কাপুর ৷ সেই নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে কাপুর ফ্যামিলিতে ৷
বি-টাউনের মোস্ট ফ্যাশানিস্তার বিয়ে বলে কথা! চর্চা তো হবেই ৷ সোনমের বিয়ে নিয়ে রোজই সামনে আসছে নতুন নতুন খবর ৷
কিছুদিন আগে শোনা গিয়েছিল, জেনিভায় বসতে চলেছে সোনম-আনন্দের বিয়ের আসর ৷ তবে শোনা যাচ্ছে বিদেশের মাটিতে নয় ৷ এ দেশেই বিয়ে করতে চলেছেন এই ‘লাভ-বার্ডস’ ৷ মুম্বই মিররের রিপোর্ট বলছে, ৭ এবং ৮ এপ্রিল এক এলাহি বিয়ের অনুষ্ঠানে সাক্ষী থাকতে চলেছে এ দেশ ৷ মেহেন্দি, সঙ্গীত আর বিয়ের অনুষ্ঠান হতে চলেছে বিভিন্ন জায়গায় ৷
advertisement
advertisement
শোনা যাচ্ছে, সাহারে সোনমের বেস্ট ফ্রেন্ড সমযুক্তা নায়ারের পাঁচতারা হোটেল ‘দ্য লীলা’য় বসতে সঙ্গীতের অনুষ্ঠান ৷ আর গোটা অনুষ্ঠানের কোরিওগ্রাফি করছেন ফারহা খান ৷ এরপর মেহেন্দি অনুষ্ঠান হবে বান্দ্রায় সোনমের ৩৫ কোটি টাকার অ্যাপার্টমেন্টে ৷ আর বিয়ের আসর বসতে চলেছে সোনমের মাসি কবিতা সিংয়ের হেরিটেজ ম্যানশনে ৷ যেটি রয়েছে শাহরখের বাঙ্গলো ‘মন্নত’-এর খুব কাছেই ৷ শোনা যাচ্ছে ৫৫ হাজার স্ক্যোয়ার ফুট এলাকার উপর রয়েছে এই ম্যানশন ৷ আর সেই জায়গাটিকে দারুণ ভাবে সাজিয়ে তোলা হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সোনমের বিয়ের আসর বসতে চলেছে এ দেশেই
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement