advertisement

এবার পুজোয় 'মহুল' এর উপহার দুটি কবিতা

Last Updated:

এবার পুজোয় দুটি কবিতাকে ঠিক সেই ভাবেই উপস্থাপন করেছেন শাঁওলি

কবিতাকে যে যন্ত্রসঙ্গীতের সাহায্যে এক অন্য আঙ্গিকে পৌঁছে দেওয়া যায়। তার প্রথম পথ দেখিয়েছিলেন শাওঁলি এবং তাঁর ব্যান্ড '। 'মহুল' কবিতাকে একটু অন্যভাবে, অন্য ভঙ্গিতে অথচ পুরো মনোরঞ্জনের সঙ্গে দর্শক ও শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছিল শাওঁলি। কবিতার গান যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একটু ভিন্ন আঙ্গিকে তৈরি হতে পারে। তা শাঁওলি ও তাঁর সঙ্গী-সাথীরা করে দেখেছিলেন। হাতেনাতে তার প্রমাণও পেয়েছেন তাঁরা, দেশে বিদেশে তাঁদের অসংখ্য অনুরাগীদের কাছ থেকে।
এবার পুজোয় দুটি কবিতাকে ঠিক সেই ভাবেই উপস্থাপন করেছেন শাঁওলি। মহলের সঙ্গে তৈরি হয়েছে তাঁর গান দুটির ভিডিও। পুরো টিমেরই আশা যে আগের মতোই এবারও দর্শকরা তাঁদের কাছে টেনে নেবেন।
advertisement
advertisement
এবার পুজোয় মহুল আবৃত্তির ব্যান্ড নিয়ে আসছে ২ টি বাংলা কবিতা। Long playing record-এর এপিঠ-ওপিঠ এর nostalgia মনে রেখেই তাঁদের এই রিলিজ। মহুল-এর শাঁওলির কথায় আজকের রাজনীতিতেও ধর্মকে ব্যবহার করা হয়। ধর্ম, জাত-পাত নিয়ে ভেদাভেদ আজকের ভারতবর্ষেও এখনো যথেষ্ট রয়েছে। অথচ  কত দিন আগে নজরুল তাঁর কবিতায় শব্দের চাবুক দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন। আজও আমরা সেই কবিতার সাহায্য নিয়ে একই কাজ করে যাবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কতটা এগিয়েছি আমরা সন্দেহ জাগে। তবে এই ভেদাভেদ, রক্তাক্ত ইতিহাসই সব নয়।
advertisement
বাংলার প্রকৃতি এখনো নিজস্ব ভাণ্ডার ছড়িয়ে রেখেছে আমাদের জন্য। বাংলার সেই মন-ভোলানো রূপ যুগ-যুগ ধ'রে চলে আসছে। জীবনানন্দ দাশ আর সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় জাম -বট, কাঁঠাল, হিজলের ছায়া থেকে রূপশালী ধান হয়ে বাংলার রূপ দেখে মন ভ'রে যায়। সেই রূপের  কথাও মনে করিয়ে দিয়েছে মহুল এই তিনজন কবির দুটি কবিতায় ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার পুজোয় 'মহুল' এর উপহার দুটি কবিতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement