advertisement

Bengali Music: রবীন্দ্র সৃষ্টি নিয়ে আত্মপ্রকাশ নতুন ব্যান্ড সাম্পানের

Last Updated:

Bengali Music:বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার তাগিদেই এই দল নতুন করে চর্চা শুরু করেছে রবীন্দ্র সৃষ্টি নিয়ে।

#কলকাতা: নতুন গানের দল সাম্পান যাত্রা শুরু করল। রবীন্দ্রনাথের গান ও লেখা নিয়ে যাত্রা শুরু করল এই নতুন ব্যান্ডটি কাজ করছে মূলত রবীন্দ্রনাথের গান ও লেখা নিয়ে। উল্লেখ্য, এটি সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত একটি গানের দল। চিত্তরঞ্জন মেমোরিয়াল সোসাইটির সঙ্গে মিলে এই গানের দল তৈরি হয়েছে। তবে এত কথা বলার আগে একটা কথা বলা দরকার, এই গানের দলটি কিন্তু এই রাজ্যে কাজ করছে না। নিজের রাজ্য থেকে অনেক দূরে, দিল্লিতে এই গানের দল নিজের কাজ করছে। বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার তাগিদেই এই দল নতুন করে চর্চা শুরু করেছে রবীন্দ্র সৃষ্টি নিয়ে।
বাংলা ভাষায় সাম্পান শব্দের অর্থ ছোট নৌকা। যেন তেমনই এক ছোট নৌকার ভেলায় ভেসে এই দল তুলে আনছে বাংলা সংস্কৃতির অঙ্গনে তৈরি হওয়া সঙ্গীত ও ভাষ্যের নানা দিক। দলের কর্ণধার স্বরূপা মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই যাত্রাপথ তৈরি করেছে এক দৃশ্য়কল্প, যা প্রবাসে থাকা বাঙালিদের মনে এনে জমা করেছে এই রাজ্যের জীবনগাথা। বাঙালি দর্শকরা তাই অভিভূত এই গান শুনে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Music: রবীন্দ্র সৃষ্টি নিয়ে আত্মপ্রকাশ নতুন ব্যান্ড সাম্পানের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement